
পুরস্কারজয়ী স্থাপত্য শিল্পীদের সঙ্গে অলট্রুইজম বা পরার্থপরতা শব্দটি সচরাচর উল্লেখিত হয় না। এক্ষেত্রে শিল্পীর বিশেষ স্থাপত্যকর্ম নিয়েই আলোচনা হয়। কিন্তু এবার খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়া একজন স্থপতির সঙ্গে এই শব্দটি জড়িয়ে গেছে। তিনি গতানুগতিক ধাঁচের কোনো ব্যক্তি নন। তিনি বাংলাদেশের মেরিনা তাবাশ্যুম।
গতকাল বুধবার ২০২৪ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। তাতে উদ্ভাবক শ্রেণিতে স্থান পেয়েছেন বাংলাদেশের এই নারী স্থপতি। ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া ভাটও শিল্পী শ্রেণিতে এই তালিকায় স্থান পেয়েছেন।
বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকায় অনেকের মধ্যে আরও রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ পরিচিত অনেক মুখ।
কে এই মেরিনা তাবাশ্যুম
মেরিনা তাবাশ্যুম সম্পর্কে টাইম লিখেছে, সাধারণত পুরস্কারজয়ী স্থপতিদের সঙ্গে জড়িয়ে পরার্থপরতা শব্দটি আলোচতি হয় না। কিন্তু মেরিনা তাবাশ্যুম সাধারণ নন। স্থাপত্য শিল্পে তিনি এমন রীতির উদ্ভাবন করেছেন, যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি ধরিত্রীর সামনের হুমকিগুলো প্রাধান্য পায়।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা অন্যতম দেশ। সেই ঝুঁকি বিবেচনা করে মেরিনা তাবাশ্যুম এমন এক ধরনের বাড়ি তৈরি করেছেন, যা কম খরচে তৈরি করা যায় এবং সহজে স্থানান্তরও করা যায়।
তবে মেরিনা তাবাশ্যুমের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি নতুন কোনো বিষয় নয়। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্টের ৫০ চিন্তাবিদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। মানবিক ঘর তৈরির জন্য পরের বছর যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদকও পান তিনি।
সুলতানি আমলের স্থাপত্যের আদলে ২০১২ সালে ঢাকায় নির্মিত ঢাকার দক্ষিণখানে বায়তুর রউফ নামে একটি শৈল্পিক মসজিদের নকশা করে প্রথম আলোচনায় আসেন মেরিনা তাবাশ্যুম।
এই মসজিদের নকশার জন্য ২০১৬ সালে সম্মানজনক আগা খান পুরস্কার ও ২০১৮ সালে ঢাকার ‘জামিল প্রাইজ’ পান তাবাশ্যুম তিনি।

২০২৪ সালের ফেব্রুয়ারি। সিতি আমিরাহ মোহাম্মদ আসররি, কোকিলা আন্নামালাই ও মোসাম্মৎ সাবিকুন নাহার নামে তিন অধিকারকর্মী গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট কার্যালয় অভিমুখে একটি পদযাত্রা আয়োজন করেন। এ অভিযোগে এই তিন নারীর বিরুদ্ধে মামলা...
২ দিন আগে
মধ্যপ্রাচ্যে কয়েক দশকের বিপ্লব ও আন্দোলনগুলোতে নারীদের অংশগ্রহণ এবং অবদান অনস্বীকার্য। বিক্ষোভ সংগঠিত করা, আন্দোলন টিকিয়ে রাখা এবং নৃশংস দমনপীড়ন সহ্য করার ক্ষেত্রে নারীদের শ্রম ও ভূমিকা ছিল অপরিহার্য। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে নারীদের স্বীকৃতি মেলা ভার।
৩ দিন আগে
আমি একজন শিল্পী। বিভিন্ন ইলাস্ট্রেশনের কাজ করি। আমি সাধারণত অনলাইনে নানা মাধ্যমে প্রকাশিত গল্পের অলংকরণের কাজ করেছি বেশি। তবে আমার আঁকা ছবিগুলোর স্বত্ব নিয়ে বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। এর আগেও সমস্যায় পড়েছি। সব সময় মিউচুয়াল করতে হয়েছে। আমি এই সমস্যার সমাধান কীভাবে পেতে পারি?...
৩ দিন আগে
রাঙামাটির দুর্গম পাহাড়ের এক অকুতোভয় নারী লাকি চাকমা। সময়ের বিপরীতে দাঁড়িয়ে তিনি আগলে রেখেছেন পাহাড়ের হারানো ঐতিহ্য। পাহাড়ের বুক চিরে যখন ভোরের সূর্য ওঠে, তখন রাঙামাটি, বান্দরবান বা খাগড়াছড়ির সবুজ অরণ্য শুধু জেগেই ওঠে না, জেগে ওঠে এক প্রাচীন সংস্কৃতি।
৩ দিন আগে