
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান অভিনীত ‘রূপান্তর’ নাটক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকটিতে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করেছেন জোভান। ঈদ উপলক্ষে নাটকটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়ে। ফলস্বরূপ, আজ মঙ্গলবার ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান একান্ন মিডিয়া।
বিষয়টি নিয়ে আজকের পত্রিকাকে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘সকাল থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছুই দেখছি, আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না। তবে আমার কাছে মনে হয়, হয়তোবা দর্শকেরা নাটকটির কনসেপ্ট বোঝেইনি।’
নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে রিংকু বলেন, ‘ইউটিউবে নেতিবাচক মন্তব্য থেকে হয়তো অনেকে চ্যানেলটিকে রিপোর্ট করছিল। তাই হয়তো তারা সরিয়ে নিয়েছে। এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে।’
এই আলোচনা-সমালোচনা সম্পর্কে জানতে চাইলে অভিনেতা জোভান আজকের পত্রিকাকে বলেন, ‘নাটকটি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। কিন্তু অবাক হচ্ছি, অনেকে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। বিষয়টি কাম্য নয়। নাটকটি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। তবে দর্শকেরাই বলেন, একই ধরনের চরিত্রে বারবার আমাদের দেখে নাকি তারা বিরক্ত!’
সামাজিকমাধ্যমে নেটিজেনদের একাংশের মন্তব্য, ট্রান্সজেন্ডার ধারণাটি প্রচারের উদ্দেশেই নাটকটি নির্মাণ করা হয়েছে। অন্য পক্ষ বলছে, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে পরিচালক না জেনে না বুঝে মনগড়া বিষয় দেখিয়েছেন।
উল্লেখ্য, ফারহান আহমেদ জোভান ছাড়াও নাটকটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১১ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১ দিন আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে