বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুজন শুটারকে গ্রেপ্তার করে ভুজ পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের মুম্বাই পুলিশের অপরাধ শাখার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
মুম্বাই পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সোমবার গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত দু’জনকে আরও তদন্তের জন্য মুম্বাই নিয়ে আসা হচ্ছে।
গত রোববার ভোরে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
মুম্বাই পুলিশের অপরাধ শাখা এই ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। ঘটনাস্থলে একটি তাজা কার্তুজও পাওয়া যায়। এর আগে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে তলব করেছিল মুম্বাই পুলিশ।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মুম্বাই পুলিশের অপরাধ শাখার বিশেষ দশটি দল মোতায়েন করেছে মুম্বাই পুলিশ। এই ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ফোনে সালমান খানের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী শিন্ডে মুম্বাইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করে অভিনেতার নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেন।
এই ঘটনার কয়েক ঘণ্টা পর, গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে গুলি চালানোর দায় স্বীকার করে অভিনেতাকে সতর্ক করে দিয়েছিল যে এটি কেবল ‘ট্রেলার’ ছিল।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৯ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৭ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে