
অবশেষে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। জাহাজটি এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দিকে রওনা হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ।
সব নাবিকসহ জাহাজটি মুক্তি পাওয়ার কথা জানিয়ে জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত শনিবার (১৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে সংবাদমাধ্যমকে জানান, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছে।
গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যায়।
জাহাজটি ছিনতাইয়ের ৯ দিনের মাথায় দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষের গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। এরপর নানা পর্যায়ে দরকষাকষি চলে। চলতি মাসেই নাবিকদের মুক্তি মিলবে বল আভাস দিয়েছিল জাহাজটির মালিকপক্ষ।
জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে আরব সাগরে সোমালি দস্যুদের কবলে পড়েছিল।

ময়মনসিংহ মহানগর (মেট্রোপলিটন) পুলিশ প্রতিষ্ঠা এবং পুলিশের নতুন তিনটি ইউনিট করতে চায় পুলিশ সদর দপ্তর। এ ছাড়া পুলিশ ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি ও উচ্চপর্যায়ে পদ সৃষ্টি করতে চায়। আসন্ন পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এসব দাবিসহ সাতটি দাবি জানানো হবে।
৬ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলো আজ। ২০১৪ সালের ২৭ এপ্রিল সংঘটিত এই হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এই হত্যাকাণ্ডের মামলার বিচারপ্রক্রিয়া জেলা আদালত ও হাইকোর্টে শেষ হয়েছে। হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে আবেদন করা হয়েছে। তবে আপিলের পর ৭ বছর পার হলেও এখনো আপিল...
৯ ঘণ্টা আগে
বিরোধী দলের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘খাল কেটে কুমির আনবেন না, এমন কাজ করবেন না, যাতে বাংলাদেশে আবার সে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’ আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
‘আমি খোঁজার চেষ্টা করেছি, কী কারণে অস্থিরতা। আমি একটি জিনিস খুঁজে পেয়েছি।...গত ১৮ মাস (অন্তর্বর্তী সরকারের সময়) যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না। এ কারণে অনেক সমস্যা হয়ে যাচ্ছে...
১১ ঘণ্টা আগে