ভেতরের কথা বাইরে না বলতে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে গ্রামীণ ব্যাংক। ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে আলোচিত নোবেলজয়ী এই ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্প্রতি চিঠি দিয়ে মাঠপর্যায় থেকে সর্বস্তরে সতর্ক করে দিয়েছে। এতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের ভেতরের তথ্য যেন কোনোভাবেই বাইরের মানুষ জানতে না পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। চিঠি থেকে বিস্তারিত জানা গেছে।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে অনেক দিন থেকেই আলোচনায় গ্রামীণ ব্যাংক। সম্প্রতি গ্রামীণ ব্যাংকের পর্ষদের পক্ষ থেকে গ্রামীণ টেলিকম ভবন দখলের পর গ্রামীণ ব্যাংক আবারও আলোচনায়। এ থেকে নানা রকম কথা বাজারে প্রচার হচ্ছে। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, স্ট্যাটাস দিচ্ছেন বলে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
এমন প্রেক্ষাপটে ব্যাংক কর্তৃপক্ষ সোচ্চার হয়ে ২ এপ্রিল ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে একটি চিঠি লিখেছে। এমডি নূর মোহাম্মদের সই করা চিঠিতে বলা হয়, লক্ষ করা যাচ্ছে, গ্রামীণ ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়–এমন অনেক তথ্য প্রচারে জড়িত রয়েছেন ব্যাংকটির কেউ কেউ। এভাবে কর্তৃপক্ষর অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গ্রামীণ ব্যাংককে জড়িয়ে অনেক তথ্য প্রচার করা হচ্ছে, যা গ্রামীণ ব্যাংকের চাকরি বিধিমালা ১৯৯৩-এর পরিপন্থী এবং তা কঠোর শাস্তিযোগ্য অপরাধ।

দেশে দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিয়মিত ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। তবে গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লেগে গেলে সরবরাহ কমতে থাকে। গত এক মাসে সামিট ও এক্সিলারেট এনার্জির দুইটি টার্মিনালে বারবার বিপত্তি দেখা দিলে দেশে...
৩ ঘণ্টা আগে
বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক দিনের আলোচনা ব্যর্থ হওয়ায় কানাডার বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) থেকে নতুন এ শুল্ক কার্যকর হয়েছে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা করেছেন এবং পাল্টা...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম আঞ্চলিক বিমান পরিবহন (অ্যাভিয়েশন) কেন্দ্র বা ‘হাব’ হিসেবে গড়ে তুলতে হলে সরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বেসরকারি বিমান সংস্থাগুলোর মধ্যে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অপরিহার্য বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
৫ ঘণ্টা আগে
২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ হয়েছে।
৭ ঘণ্টা আগে