বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার পাকুড়া ও ভারতের রায়গঞ্জ জেলার রাধিকাপুর অংশে বিরল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পরিদর্শনের আসেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিকভাবে এ অঞ্চলে বিরল স্থলবন্দর গুরুত্ববহন করে। এখন রেলওয়ের মাধ্যমে আমদানি–রপ্তানি কার্যক্রম চালু আছে। এই
স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচলেও সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এখানে ভারতীয় ভিসা সেন্টার চালুর সম্ভাবনা রয়েছে। এখন উন্নয়ন কাজ চলমান রয়েছে।
অচিরেই ভিসা সেন্টার ও ইমিগ্রেশন চালুর ব্যপারে সব প্রতিবন্ধকতা দূরীকরণের আশ্বাস দেন সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এর আগে, বিরল স্থলবন্দর ও রেলওয়ে লাইন পরিদর্শন করেন তিনি।
এ সময় বিরল স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহীদুর রহমান পাটোয়ারী মোহন, পরিচালক মনোজ দাস, আজিজুল ইকবাল চৌধুরী, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকী সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ১১ ভাই-বোনের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমার বোন ও ভগ্নিপতি সানজিদুল হাসান ইমনের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ইমন একজন উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পিচ্চি হেলাল নিজের অপরাধ ঢাকতে এসব ‘আবোল-তাবোল’ বলছে...
২ মিনিট আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন শুরু হয়েছে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, সারা দেশে খাল খনন কার্যক্রম শুরু করব। আমরা শুরু করেছি। আজ এই বাসিয়া খাল পুনঃখননকাজের উদ্বোধন করলাম। বাসিয়া পুনঃখনন শেষ হলে সরাসরি ৮০ হাজার কৃষক উপকৃত হবেন।
১০ মিনিট আগে
চীন ও ভারত থেকে মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। আজ শনিবার (২ মে) জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুঃখজনকভাবে হলেও সত্য, শহরের মানুষ কিছুটা চিকিৎসাসেবা পেলেও গ্রামের মানুষের আমরা চিকিৎসা সুবিধা দিতে পারিনি। সে জন্য আমরা বলেছিলাম একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে...
২ ঘণ্টা আগে