নরওয়েতে মারা যাননি সুইডেনে একাধিকবার কোরআন পোড়ানো যুবক সালওয়ান মোমিকা। তবে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, মোমিকাকে আবারও সুইডেনে ফেরত পাঠাবে নরওয়ে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম ইতালির একটি অপরিচিত সম্প্রচারমাধ্যম রেডিও জেনোয়ার বরাত দিয়ে খবর প্রকাশ করেছিল যে, সুইডেনে একাধিকবার কোরআন পোড়ানো ইরাকি যুবক সালওয়ান মোমিকা মারা গেছেন। পরে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
সালওয়ান মোমিকা গত সপ্তাহে এএফপিকে জানিয়েছিলেন, তিনি নরওয়েতে যাবেন আশ্রয়লাভের জন্য। তবে সম্ভবত তাঁর সেই আশা পূর্ণ হবে না। নরওয়ের রাজধানী অসলোর একটি জেলা আদালতে চলমান মোমিকাসংক্রান্ত মামলার নথিপত্রের কপি এএফপির কাছে আছে। সেখান থেকে দেখা গেছে, মোমিকাকে গত ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়েছে। তার ঠিক আগের দিন তিনি দেশটিতে পৌঁছান।
পরে ওই মামলার শুনানি অনুষ্ঠিত হয় গত ৩০ মার্চ এবং সেখানে তাঁকে চার সপ্তাহের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নরওয়ের অভিবাসন বিভাগের অনুরোধক্রমে ইউরোপীয় ইউনিয়নের আইন অনুসারে মোমিকাকে ফের সুইডেনে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশে বলা হয়, আনুষ্ঠানিক ও বাস্তবসম্মত সব ব্যবস্থা গ্রহণের পরপরই তাঁর প্রত্যাবাসনের বিষয়টি কার্যকর করতে হবে। আদালতে পুলিশ অনুরোধ করেছিল, যতক্ষণ না আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়, ততক্ষণ তাঁকে জেল হেফাজতে রাখা হোক। কারণ, এমনটা না হলে মোমিকা আদালতের আদেশ অমান্য করে নরওয়ের কোথাও লুকিয়ে পড়তে পারেন।
ইরাকি যুবক মোমিকার সুইডেনে কোরআন পোড়ানোর বিষয়টি বিশ্বজুড়ে বিশেষ করে মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। তাঁর কোরআন পোড়ানোর ঘটনার পরিপ্রেক্ষিতে ইরাকি বিক্ষোভকারীরা দেশটিতে সুইডিশ দূতাবাসে ভাঙচুর চালায়। এমনকি দ্বিতীয় দফায় বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুনই ধরিয়ে দেয়।
ইরাকি যুবক মোমিকা অভিবাসনপ্রত্যাশী হিসেবে সুইডেনে গিয়েছিলেন। কিন্তু গত বছরের অক্টোবরে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি তাঁর বসবাসের অনুমতি বাতিল করে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, মোমিকা তাঁর আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন। সে সময় সালওয়ান মোমিকা বলেছিলেন, তাঁর ইরাকে ফিরতে গেলে নিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি হতে পারে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে