ছোট্ট এক পাখির কারণে রেলযোগাযোগে দেখা দেয় বড় এক বিঘ্ন। পাঁচ-দশ মিনিট নয় পাক্কা এক ঘণ্টা ২০ মিনিট পর স্বাভাবিক হয় পরিস্থিতি। সিগালের একটি বিপন্ন প্রজাতি রেললাইনে চলে আসায় এ সমস্যা তৈরি হয় ইংল্যান্ডের ব্রাইটন স্টেশনে।
ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ কিছু অংশের রেল যোগাযোগের দায়িত্বে থাকা টেমসলিংক সন্ধ্যা সাতটার দিকে ব্রাইটনের তিনটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিতে বাধ্য হয়। তখন বিদ্যুৎ বন্ধ করে হেরিং গালটি সরিয়ে নেওয়া হয়।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
এতে যে পরিষেবাগুলো বিঘ্নিত হয় তার মধ্যে আছে গেটউইক এক্সপ্রেসের চলাচল, ব্রাইটন থেকে লন্ডনের দিকে ট্রেন চলাচল প্রভৃতি। রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত রেলযাত্রায় এ ব্যাঘাত স্থায়ী হয়।
কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যাত্রীদের নির্দিষ্ট সময়ে যাত্রা শেষ করতে ২০ মিনিট আগে রওনা হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়মিতভাবে ট্রেন ছাড়ার তথ্য পরীক্ষা করতে বলেছে।
একজন যাত্রী এক্সে অভিযোগ করেন ‘অনেকগুলি ট্রেনে’র যাত্রা বাতিল হয়েছে এবং রেল কর্তৃপক্ষ তাঁদের অসহায় একটি অবস্থায় ফেলে রেখেছে।
টেমসলিংক পরে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, পাখিটিকে রেললাইন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কম বয়স্ক পাখিটির একটি ছবি শেয়ার করে তারা লেখে, ‘বিষয়টির চমৎকার একটি সমাপ্তি হওয়ায় আমরা আনন্দিত।’
সাগর তীরের এলাকাগুলোতে হেরিং গালদের নিয়মিতই দেখা গেলেও বার্ডস অব কনজারভেশন কনসার্ন’সের (বিসিসি) লাল তালিকায় আছে ২০০৯ সাল থেকে। কারণ এর সংখ্যা দিন দিন কমছে।
লাল তালিকায় রাখার অর্থ প্রজাতিটিকে বিসিসি ‘সংরক্ষণে বাড়তি গুরুত্ব পাওয়ার যোগ্য’ বলে মনে করছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সুউচ্চ অ্যান্টেনা স্পায়ারের চূড়ায় উঠে বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বড় ব্যানার উন্মোচন করেছেন রাশিয়ার দুই দুঃসাহসিক অভিযাত্রী। স্থানীয় সময় গতকাল বুধবার ঘটে যাওয়া এই ঘটনাটি পরে এক অভিনব বিয়ের প্রস্তাবে রূপ নেয়।
২ দিন আগে
গ্ল্যামার, আলো, আর ক্যামেরার ফ্ল্যাশলাইট—বাইরে থেকে দেখলে গ্ল্যামারের দুনিয়াকে মনে হয় এক রূপকথার জগৎ। বিশেষ করে যখন কোনো শিশুকে বিশ্বের ‘সবচেয়ে সুন্দর’ তকমা দেওয়া হয়, তখন সাধারণ মানুষের ধারণা থাকে, তাদের পুরো জীবনটাই হয়তো সুখে-স্বাচ্ছন্দ্যে কাটবে। কিন্তু মুদ্রার অপর পিঠটা সবসময় এক হয় না।
৩ দিন আগে
মালয়েশিয়ার পেনাং অঙ্গরাজ্যে বসবাসকারী এক বৌদ্ধ সন্ন্যাসী ব্যাংকের সৌভাগ্যবান গ্রাহক নির্বাচনী ড্র-তে এক মিলিয়ন রিঙ্গিত (প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা) জিতে রাতারাতি ধনী হয়ে গেছেন। তবে ব্যক্তিগত ভোগ-বিলাসে নয়, এই অর্থ সমাজের কল্যাণে ব্যয় করার ঘোষণা দিয়েছেন তিনি।
৫ দিন আগে
দীর্ঘ ও সুস্থ জীবনের রহস্য ঠিক কোথায় লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার ব্রাজিলের তিন সহোদরার ডিএনএ পরীক্ষা শুরু করেছেন বিজ্ঞানীরা। এই তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, যাদের চলতি মাসেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ‘বোন ত্ৰয়ী’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
৮ দিন আগে