
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করায় মেঘপল্লী রিসোর্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ লাখ টাকা জরিমানা আদায় করার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য সুইমিংপুল বন্ধ ঘোষণা করা হয়।
গতকাল মঙ্গলবার মহামান্য হাইকোর্ট সাজেকে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেওয়ার পর আজ ৩ এপ্রিল বুধবার বেলা ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্ট মালিক শাহ আলমকে ২ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য সুইমিংপুল বন্ধ ঘোষণা করে লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।
এ সময় বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার বলেন, ‘পাহাড় কেটে সুইমিংপুল তৈরি বন্ধে মহামান্য হাইকোর্টের রিট আদেশ আমরা পেয়েছি। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করা হয়েছে।’
উল্লেখ্য গত ১ এপ্রিল মঙ্গলবার আজকের পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে এই রিট আবেদন করে ও আদালত ২ এপ্রিল এ রিটের বিষয়ে আদেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন এইচআরপিবি’র চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ গণমাধ্যমকে বলেন, সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের কাজ করছে ‘মেঘপল্লী রিসোর্ট’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট ও পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।
আদালত এ বিষয়ে শুনানি নিয়ে সুইমিংপুল নির্মাণকাজ বন্ধসহ সাজেক ও আশপাশ এলাকায় অনুমতি ছাড়া পাহাড় কাটা বন্ধ ও অননুমোদিত পাহাড় কাটায় যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে বলেও জানান তিনি। এরপরই মূলত নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।
আরও পড়ুন:

চট্টগ্রামে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার থেকে ১ লাখ ৫ হাজার ইয়াবা জব্দ ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পুরোনো ফিশারিঘাট সড়কে এই তল্লাশি চালানো হয়।
৯ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলে বিশেষ সভার এক দিন পরই ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে পৌর শহরের শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের সামনে অল্প সময়ের ব্যবধানে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
সুদীপ চক্রবর্তীকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে বাড্ডা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। সুদীপ চক্রবর্তীর পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী।
১৬ মিনিট আগে
ঘটনার সময় বাসার সামনের গলিতে অন্য শিশুদের সঙ্গে খেলছিল জান্নাতি। তার মা বাসার ভেতরে কাজ করছিলেন। তখন আরেক শিশু জান্নাতিকে অচেতন অবস্থায় কোলে করে বাসার ভেতর নিয়ে আসে। সে জানায়, গলিতে একটি ব্যাটারিচালিত রিকশা জান্নাতির ওপর দিয়ে উঠিয়ে দিয়েছিল। রিকশাচালক পালিয়ে গেছে...
১৬ মিনিট আগে