বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ইরাক ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য ই-ভিসার আবেদনপ্রক্রিয়া সহজ করেছে তুরস্ক। এখন এই দেশগুলোর ভ্রমণকারীরা অফিশিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে তুরস্কের ভিসার জন্য সহজে আবেদন করতে পারে।
তুরস্কের ই-ভিসা প্রোগ্রামের মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ইরাক ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের অন্তর্ভুক্ত করার জন্য আমাদের ভিসা প্রোগ্রামের সম্প্রসারণ ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত।’
বাংলাদেশি নাগরিকেরা ই-ভিসায় নিয়ে তুরস্কের ৩০ দিন পর্যন্ত থাকতে পারবে। পর্যটন, ব্যবসা বা ট্রানজিটের জন্য বাংলাদেশিরা তুরস্কের ইলেকট্রনিক ভিসা ব্যবহার করে স্থল, সমুদ্র বা আকাশপথে দেশটিতে যেতে পারবে শর্ত সাপেক্ষে। বাংলাদেশি নাগরিকদের জন্য তুরস্কের ই-ভিসার আবেদনপ্রক্রিয়া বেশ সহজ করা হয়েছে। বৈধ পাসপোর্ট, একটি ই-মেইল আইডি, আন্তর্জাতিক লেনদেনের জন্য বৈধ একটি ক্রেডিট বা ডেবিট কার্ড থাকলে আবেদন করা যাবে। ই-ভিসার আবেদন ফি প্রদানের পর আবেদন প্রক্রিয়াকরণ শুরু হবে। এই ওয়েবসাইট থেকে ই-ভিসার জন্য আবেদন করা যাবে।
বাংলাদেশ, ভারত, ইরাক, আফগানিস্তান, নেপাল, ভুটান ইত্যাদি দেশ শুধু সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে এই সহজ ই-ভিসা পেতে হলে বাংলাদেশের নাগরিকদের অবশ্যই শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বৈধ ভিসা বা পর্যটন ভিসা থাকতে হবে। অথবা শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বসবাসের অনুমতি থাকতে হবে। এ শর্ত ছাড়া তুরস্কের ভিসার জন্য আগের পদ্ধতিতেই আবেদন করতে হবে।

নানা কারণে রাতারাতি ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যত্ন নিচ্ছেন, কিন্তু ত্বকের যত্ন নিতে গিয়ে কী ভুল করছেন, সেটা জানাও জরুরি। জীবনযাপনে কোনো পরিবর্তন এসেছে কি না, সে কথাও ভাবতে হবে। তারপরই সমাধান মিলবে। হঠাৎ মুখের ত্বকে সমস্যা দেখা দিলে যে বিষয়গুলো যাচাই করে দেখতে হবে, সেগুলো হলো...
৭ ঘণ্টা আগে
সত্যি কি পোষা প্রাণী আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে? গবেষণা বলছে, প্রচণ্ড মানসিক চাপের মুহূর্তে বিড়ালকে আদর করা বা তাদের সঙ্গে বেশি মেলামেশা করা আপনার মেজাজ ভালো করার বদলে উল্টো আরও বিগড়ে দিতে পারে। অধিকাংশ মানুষ বিড়ালের শারীরিক ভাষা বা তাদের অপছন্দ বুঝতে ভুল করেন। নিজের খারাপ লাগার মুহূর্তে...
১১ ঘণ্টা আগে
যাঁরা এবার প্রথম কচুমুখী রাঁধবেন, তাঁদের জন্য এই রেসিপি। চিংড়ি দিয়ে কচুমুখী রান্নার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। কচুমুখী ৫০০ গ্রাম, চিংড়ি বড় ৮টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতাকুচি...
১৩ ঘণ্টা আগে
প্রাকৃতিক উপাদান ব্যবহার, চুল নিয়মিত আঁচড়ানো, বাঁধার ধরন এবং আরও টুকিটাকি যত্ন নিয়ে সিল্কি চুল পেতে হতো আগেকার দিনের নারীদের। এখনকার সঙ্গে সে সময়ের পার্থক্য হলো, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে চুলের যে ক্ষতি হয় এখন, তখনকার দিনের প্রাকৃতিক কেশচর্চায় তা হওয়ার আশঙ্কা ছিল না। চুল সিল্কি তো হতোই...
১৫ ঘণ্টা আগে