
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে মন্তব্য করায় মার্কিন কূটনীতিককে তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার দিল্লিতে মার্কিন কূটনৈতিক মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধান গ্লোরিয়া বারবেনাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া কেজরিওয়ালের বিষয়ে মন্তব্য করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা গ্লোরিয়া বারবেনাকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে সাউথ ব্লক। প্রসঙ্গত, ভারতের সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে অংশে অবস্থিত, সে অংশকে সাউথ ব্লক হিসেবে আখ্যা দেওয়া হয়।
সাউথ ব্লকের কর্মকর্তাদের সঙ্গে গ্লোরিয়া বারবেনা ৩০ মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক করেছেন। তবে বৈঠকে কী কী আলোচিত হয়েছে কিংবা ভারতের তরফ থেকে মার্কিন কূটনীতিককে কী বার্তা দেওয়া হয়েছে, সে বিষয়ে উভয় পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।
ভারতীয় গণমাধ্যমের দাবি, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা গ্লোরিয়ার বারবেনা দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার প্রসঙ্গে বলেছিলেন, ওয়াশিংটন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জন্য একটি ন্যায্য, স্বচ্ছ ও সময়োপযোগী আইনি প্রক্রিয়া গ্রহণের ব্যাপারে ভারত সরকারকে উৎসাহিত করেছে—মর্মে মন্তব্য করেছিলেন।
এর আগে, ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। তার আগে, গত বছরের নভেম্বর থেকে দিল্লি আবগারি দুর্নীতিসংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রীকে ৯ বার তলব করে। কিন্তু কোনো বারই সাড়া দেননি কেজরিওয়াল। কেবল একবার ভার্চুয়ালি তাদের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে ইডি সে কথায় রাজি হয়নি।
এ অবস্থায় কেজরিওয়াল গ্রেপ্তারের আগে দিল্লি হাইকোর্টে জামিন নিতে গেলে তা নাকচ হয়ে যায়। তারপর গত রাতেই ইডি কেজরিওয়ালকে তাঁর দিল্লির বাসভবন থেকে গ্রেপ্তার করে। সেই থেকে কেজরিওয়াল কারাগারেই আছে এবং সেখান থেকে দিল্লি সরকার পরিচালনার দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের সীমান্ত কর্মকর্তারা ব্রোঞ্জ যুগের চার হাজার বছরের পুরোনো একগুচ্ছ তলোয়ার এবং তীরের ফলা জব্দ করেছেন। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এই অমূল্য প্রত্নসম্পদগুলো ইরান থেকে লুট করা হয়েছে।
২ মিনিট আগে
ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমানগুলো এক সময় টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কার্যত ক্ষেপণাস্ত্র ছাড়াই উড়তে বাধ্য হয়েছিল। কারণ, কিয়েভের মিত্র দেশগুলো থেকে সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। আর ঠিক সেই সময় রাশিয়া শীতকালে বিশাল বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল। পরিস্থিতি সম্পর্কে সরাসরি অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা..
২ ঘণ্টা আগে
ইরানের সেনারা প্রতিবেশী ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে কুর্দি গোষ্ঠীর সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে অভিযান চালিয়েছে। এ সময়ে তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনার ওপর ‘অপারেশন ট্রু প্রমিজ–৪’ তাদের ১৯ তম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলারও সূচনা করেছে। ৬ দিন ধরে চলা এই আঞ্চলিক...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা ইরান যুদ্ধে অংশগ্রহণের ন্যায্যতা দেখানোর জন্য তথাকথিত ‘শেষ যুগ’ সম্পর্কিত উগ্র খ্রিষ্টধর্মীয় বক্তব্য ব্যবহার করছেন। সোজা কথায়, একটি ধর্মযুদ্ধের আবহ তৈরির চেষ্টা করছেন মার্কিন কর্তারা। একটি ওয়াচডগ গ্রুপের কাছে এমনই অভিযোগ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে