সাপের ব্যাপারে অনেকেরই অস্বস্তি আছে। কারও কারও বেশ ভয়ও কাজ করে। এখন কেউ যদি নিজের গাড়ির বনেটের ভেতর জ্যান্ত একটা সাপ আবিষ্কার করে বসেন, কী অবস্থা হবে বলুন তো?
এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লি কাউন্টিতে। শেষ পর্যন্ত অবশ্য শহরের শেরিফের একজন ডেপুটি সাপটিকে সেখান থেকে নিয়ে আসেন। লি কাউন্টি শেরিফ অফিসের ফেসবুক পোস্টের সূত্রে বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই।
লিহাই একা এলাকার এক বাসিন্দা শেরিফ অফিসকে জানান, তাঁর কারের ইঞ্জিন কম্পার্টমেন্টে ১৫-২০ ফুট লম্বা মস্ত এক অজগর কুণ্ডলী পাকিয়ে আছে। শেরিফের ডেপুটি ভ্যান পেল্ট সরকার অনুমোদিত অজগরের ঠিকাদার। কাজেই ঘটনাস্থলে হাজির হলেন তিনি। তবে সেখানে গিয়ে আবিষ্কার করলেন, গাড়ির মালিকের বর্ণনার চেয়ে আকারে ছোট সাপটি। এমনকি এটা অজগরও নয়, একটি রেট স্নেক।
ভ্যান পেল্ট তারপর সাবধানে এটিকে বের করে আনেন। শেরিফের কার্যালয় জানিয়েছে, ভ্যান পেল্ট সাপটিকে পাশের একটি জঙ্গলে ছেড়ে দিয়েছেন।
তবে সাপটি কীভাবে গাড়ির বনেটের ভেতরে গেল তা জানা যায়নি। অবশ্য এই সাপ নিয়ে খুব বেশি ভয়ের কিছু ছিল না। কারণ এরা খুবই সামান্য মাত্রায় বিষধর।

ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৩ ঘণ্টা আগে
মুম্বাইয়ের গুণ্ডাভালি মেট্রো স্টেশনের এক আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার এক কাণ্ড। যাত্রীরা মজা করে তাকে চাকরি দেওয়ার দাবি তুলতেই মেট্রো কর্তৃপক্ষও সেই রসিকতায় সায় দিয়ে বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার।’
১ দিন আগে
জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজিতে সাত বছর বয়সী ছেলেকে একা ফেলে চলে গিয়েছিলেন বাবা। শিশুটির কাছে কেবল একটি কোমল পানীয় এবং সামান্য কিছু হালকা খাবার (স্ন্যাকস) ছিল। কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে ২ হাজার মিটারের (৬,৫০০ ফুট) বেশি উচ্চতায় একটি বেঞ্চে শিশুটি একা বসে ছিল।
২ দিন আগে
রেস্তোরাঁয় খাওয়া শেষে বিল দেওয়ার পর ফেরত আসা খুচরা টাকাটা অনেক সময়ই সার্ভ করে যাওয়া ওয়েটারকে দিয়ে দেই আমরা। যাকে বলা হয় টিপস। কোথাও কোনো সেবা গ্রহণের পর টিপস দেওয়া আমাদের স্বাভাবিক কার্যক্রমে পরিণত হয়েছে। অবশ্য এখন ‘সার্ভিস ফি’ হিসেবে বিলের কাগজেই একটি চার্জ যুক্ত করা থাকে।
৫ দিন আগে