২০১৭ সালে ভারতে মুক্তি পেয়েছিল ‘সিক্রেট সুপারস্টার’ নামের একটি চলচ্চিত্র। গানপাগল ১৫ বছরের কিশোরী ইনসিয়া মালিকের স্বপ্ন ছিল সংগীতশিল্পী হওয়ার। মায়ের সমর্থন পেলেও এ বিষয়ে বাবা ছিল বিমুখ। এ বিশাল যাত্রায় বহু ঘটনার পর মইনসিয়া জনপ্রিয় হয়ে ওঠে।
পর্দার ইনসিয়ার মতো আফগানিস্তানের দুই বোনও সোচ্চার হয়েছিলেন নিজেদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে। ইনসিয়া চরিত্রটির মতো এই দুই নিকাবধারী বোন ২০২১ সালের আগস্ট মাসে তাঁদের গানের ভিডিও প্রকাশ করে ব্যাপক জনপ্রিয়তা পান। নিকাব পরে কিংবা চেহারা আড়াল করে জনপ্রিয়তা পাওয়া নতুন কোনো বিষয় নয়। কিন্তু তাঁদের কথা আলাদা করে বলার কারণ, আফগানিস্তানের মতো একটি দেশে যে বছর থেকে তালেবান শাসকেরা দ্বিতীয়বার ক্ষমতা দখল করে, এই দুই বোন সে বছরের আগস্টেই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ভাইরাল হন গানের মাধ্যমে।
তালেবান ক্ষমতায় আসার পরের আফগানিস্তানকে যখন পুরো বিশ্ব দূর থেকে দেখছিল, তখন কাবুলের এই দুই বোন নিজেদের মতো করে প্রতিবাদ করেন। তাঁরা আফগানিস্তানের সেই সব নারীর মধ্যে ছিলেন, যাঁরা সরাসরি অনুভব করতে পেরেছিলেন যে নতুন শাসক তাঁদের ওপর অন্যায় করতে চলেছে। লেখাপড়া, সামাজিক যোগাযোগ, গণমাধ্যম, ব্যবসা—সবখান থেকে নারীদের অধিকার যখন কেড়ে নিচ্ছিল তালেবানেরা, তখন এই দুই বোন তাঁদের কণ্ঠকে শক্তি হিসেবে ব্যবহার করেছিলেন প্রতিরোধ গড়ে তুলতে। যেখানে মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, সেখানে ‘লাস্ট টর্চ’ নামে পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আন্দোলন শুরু করেন তাঁরা।
নীল রঙের বোরকা পরা এই দুই বোনই শুধু অন্যায়ের বিরুদ্ধে গান গেয়েছেন, এমনও নয়। এমন আরও অনেক আফগান নারীশিল্পী আছেন, যাঁরা প্রতিবন্ধকতা ভেঙে বেরিয়ে এসেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ফরিদা মাহওয়াশ। ফরিদাই এখন পর্যন্ত একমাত্র আফগান গায়িকা, যিনি ১৯৭৭ সালে ‘ওস্তাদ’ উপাধি পেয়েছিলেন। তিনি সত্তরের দশক থেকে নারী সংগীতশিল্পীদের জন্য সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলছেন। এই প্রতিবাদে শামিল সোনিতা আলিজাদাও। সোনিতা আফগানিস্তানের একজন নারী র্যাপার, যিনি জোর করে নারীদের বিয়ে দেওয়ার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন।
এই আফগান নারীরা নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে ঐতিহ্যগত মূল্যবোধকে চ্যালেঞ্জ করার জন্য বিভিন্ন মঞ্চ ব্যবহার করছেন।

বিশ শতকের শুরুর দিকের কথা। চিকিৎসাবিজ্ঞান তখনো ছিল পুরোপুরি পুরুষশাসিত। ইউরোপের বড় বড় প্রতিষ্ঠানের দরজা নারীদের জন্য ছিল বন্ধ। সেই সময়ে ঔপনিবেশিক ভারতের অবিভক্ত বাংলার এক নারী চিকিৎসক ভাঙলেন ব্রিটিশদের দুর্ভেদ্য প্রাচীর!
৩ দিন আগে
মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল আট বছরের এক শিশু। ২০২৫ সালের ৬ মার্চ, সকালবেলা। বোনের শয়নকক্ষেই নির্মমভাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয় শিশুটি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
৩ দিন আগে
১৮৯৪ সালের ২৫ জুন। বোস্টনের দুই ধনী ব্যবসায়ী নিজেদের মধ্যে এক অদ্ভুত বাজি ধরলেন—কোনো নারী একা সাইকেলে চড়ে পুরো পৃথিবী ঘুরে আসতে পারবে না। সে সময়কার রক্ষণশীল ভিক্টোরিয়ান সমাজের এই চ্যালেঞ্জ লুফে নেন ২৪ বছর বয়সী গৃহবধূ এবং তিন সন্তানের মা অ্যানি কোহেন কপচভস্কি।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্র যখন কোনো দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন শুরু করে, তার আগে পশ্চিমা মিডিয়ায় সে দেশটির বিরুদ্ধে নানা কথা শোনা যায়। এর মাধ্যমে তারা মূলত দেশটিতে হামলা বা অভিযানের যৌক্তিকতা তৈরি করে।
১৭ দিন আগে