মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে বসতঘরের মধ্যে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
আজ মঙ্গলবার ভোরে জেলার জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী এলাকার ভাঙ্গারপার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দিনমজুর ও বাক্প্রতিবন্ধী ফয়জুর রহমান (৫০), তাঁর স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (৯) ও ছেলে সায়েম উদ্দিন (৭)। আহত একজন হলো সোনিয়া আক্তার (১২)। তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল ভোররাতে বজ্রবৃষ্টি হয়। এ সময় বিদ্যুৎ লাইনের ওপর বজ্রপাত হয়। বিদ্যুৎ লাইনের নিচে টিনের ঘরে বাক্প্রতিবন্ধী ফয়জুর রহমান বসবাস করতেন পরিবার নিয়ে। বিদ্যুৎ লাইনের ওপর বজ্রপাত হওয়ার কারণে সারা ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন মারা যায় ও একজন আহত হয়।
এ বিষয়ে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ূম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাক্প্রতিবন্ধী ফয়জুর রহমানসহ পরিবারের পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। যে একজন বেঁচে আছে, তারও অর্ধেক শরীর পুড়ে গেছে। সারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৬ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৭ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে