
পাকিস্তানের টেক্সটাইল এবং তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে টানা তৃতীয় মাসের মতো এই খাতে দেশটির রপ্তানি বৃদ্ধির হার ছিল দুই অঙ্কের ঘরে। এটি আন্তর্জাতিক ক্রেতাদের আবার পাকিস্তানমুখী হওয়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। এ ছাড়া পাকিস্তানে টেক্সটাইল যন্ত্রপাতি আমদানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটিও দেশটিতে এই শিল্পের সম্প্রসারণেরই ইঙ্গিত দিচ্ছে।
গত শুক্রবার পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিবিএস) প্রকাশিত তথ্য অনুসারে, ফেব্রুয়ারিতে এ খাতের রপ্তানি ১৯ দশমিক ২০ শতাংশ বেড়ে ১৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার হয়েছে। গত বছরের একই মাসে যা ছিল ১১৮ কোটি মার্কিন ডলার।
যদিও ২০২৪ অর্থবছরের প্রথম আট মাসে বস্ত্র ও পোশাক রপ্তানি শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ১ হাজার ১১৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের প্রথম আট মাসে যা ১ হাজার ১২১ কোটি ডলার ছিল।
জ্বালানির দাম বৃদ্ধি এবং তারল্য সংকটের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় রপ্তানিতে এই খরা দেখা দিয়েছিল।
কয়েক মাস আগে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, সরকার শিগগিরই পোশাক রপ্তানিকারকদের জন্য আঞ্চলিক প্রতিযোগিতায় সক্ষম জ্বালানি ট্যারিফ নির্ধারণ করবে। সেই সঙ্গে নগদ প্রবাহের সংকট সমাধানে বিক্রয় কর রিফান্ডের অর্থ ছাড়ও শুরু করা হবে। তবে এই সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন হয়নি।
পিবিএসের তথ্য বলছে, ফেব্রুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি টাকার অঙ্কে বেড়েছে ২০ দশমিক ৩২ শতাংশ, আর পরিমাণে বেড়েছে ১৮ দশমিক ৭৪ শতাংশ। যেখানে নিটওয়্যার পণ্যের রপ্তানি টাকার অঙ্কে বেড়েছে ২১ দশমিক ২৪ শতাংশ এবং পরিমাণে ৫২ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। বেডওয়্যার পণ্যের রপ্তানি টাকার অঙ্কে বেড়েছে ২৪ দশমিক ৫৩ শতাংশ এবং পরিমাণে বেড়েছে ৩৮ দশমিক শতাংশ।
অপর দিকে তোয়ালের রপ্তানি টাকার অঙ্কে ১৩ শতাংশ এবং পরিমাণে ২৩ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে, যেখানে সুতি কাপড়ের রপ্তানি টাকার অঙ্কে বেড়েছে ১২ দশমিক ১৩ শতাংশ এবং পরিমাণে ৫৮ দশমিক ৯১ শতাংশ।
তবে, এক বছর আগের তুলনায় ফেব্রুয়ারিতে সুতা রপ্তানি ৪১ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। তোয়ালে বাদে তৈরি জিনিসপত্রের রপ্তানি ২৪ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে এবং তাঁবু, ক্যানভাস এবং তারপলিন এক বছর আগের তুলনায় ফেব্রুয়ারিতে ৪৪ দশমিক ১২ শতাংশ কমেছে।
এদিকে ফেব্রুয়ারি মাসে টেক্সটাইল যন্ত্রপাতির আমদানি ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি এই খাতের সম্প্রসারণ বা আধুনিকীকরণ প্রকল্পের অংশ বলে মনে করা হচ্ছে। আড়াই বছর পর টেক্সটাইল যন্ত্রপাতির আমদানি বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
এই মাসে সিন্থেটিক ফাইবার আমদানি ৩৫ দশমিক ৪৪ শতাংশ, কৃত্রিম সুতা ও কৃত্রিম সিল্ক সুতা ২ দশমিক ২৩ শতাংশ এবং অন্যান্য টেক্সটাইল আইটেম আমদানি ৩১ দশমিক ২২ শতাংশ বেড়েছে। তুলা আমদানি ৯১ দশমিক ১৮ শতাংশ কমেছে। তবে পরিধেয় কাপড়ের আমদানি ২৪ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০২৪ অর্থবছরের প্রথম আট মাসে পাকিস্তানের মোট রপ্তানি গত বছরের তুলনায় ৯ শতাংশ বেড়ে ২ হাজার ৩৫ কোটি ডলার হয়েছে।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনজনিত তীব্র তাপপ্রবাহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির জন্য নতুন এক কাঠামোগত ঝুঁকি হয়ে উঠছে। এতে কমছে শ্রমিকের কর্মক্ষমতা, ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে ব্যবসার ব্যয়, হারাচ্ছে কোটি কোটি কর্মঘণ্টা। বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে এসব কথা জানিয়ে বলা হয়েছে...
১২ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে শিল্পাঞ্চলটিতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৯ সালে নেওয়া হয়েছিল ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন’ প্রকল্প
১২ ঘণ্টা আগে
সরকারের উন্নয়ন ব্যয়ের গতি আরও কমেছে। টানা দ্বিতীয় অর্থবছরের মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন ৭০ শতাংশের নিচে আটকে রয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৬৭ দশমিক ৫২ শতাংশ, যা সাম্প্রতিক ইতিহাসে সর্বনিম্ন।
১৩ ঘণ্টা আগে