চলতি সপ্তাহে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সংশোধিত উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এসআরও নম্বর জারি করার জন্য বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। দু-এক দিনের মধ্যে এসআরও নম্বর জারি হতে পারে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে দেশটিতে অবস্থান করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী সোমবার দেশের পথে রওনা হয়ে মঙ্গলবার তা&র ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সিইসি দেশে ফিরলে কমিশন সভা ডেকে বুধ বা বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল হতে পারে।
সূত্র জানায়, উপজেলা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কি না বা ব্যবহার করা হলেও কোন কোনটিতে করা হবে তাও সভা থেকে সিদ্ধান্ত আসবে।
জানা যায়, গত ১২ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল সংক্রান্ত কমিশনের ২৯তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে বিধিমালা ভেটিং হয়ে না আসায় সভাটি স্থগিত করা হয়।
ইসি ইতিমধ্যে জানিয়েছে, দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৪ মে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১১ মে ১৬৫টি, তৃতীয় ধাপে ১৮ মে ১১১টি এবং চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে পরবর্তীতে ভোট হবে।

ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) অংশীদার সদস্য হওয়ার আবেদনে বাংলাদেশকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশ তাদের বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে আরও উন্নীত করে নতুন যুগে...
১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন ও মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল শনিবার বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে শুক্রবার রাতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে...
১৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।
১৬ ঘণ্টা আগে
কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সীমান্তে কাউকে এনে পুশ ইন করিয়ে দেওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা যথাযথ প্রক্রিয়া নয়। ভারতের কাছে যদি অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের তালিকা থাকে, তাহলে তা কূটনৈতিক চ্যানেলে পাঠানো যেতে পারে। বাংলাদেশ সরকার জাতীয়তা যাচাই করে আইনি প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে নেবে
১৯ ঘণ্টা আগে