যুক্তরাষ্ট্রের মালবাহী জাহাজ প্রোপেল ফরচুনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ ছাড়া একাধিক মার্কিন রণতরি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা। গতকাল শনিবার সকালে এক টিভি ভাষণে এসব দাবি করেন হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে।
রয়টার্স জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে গত নভেম্বর থেকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা।
যুক্তরাষ্ট্রের রণতরি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইয়াহিয়া সারে বলেন, ‘লোহিতসাগর এবং আরব উপসাগরে ৩৭টি ড্রোন দিয়ে মার্কিন রণতরিতে হামলা চালিয়েছি আমরা।’
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গতকাল দাবি করেছে, লোহিতসাগরে হুতিদের ছোড়া ১৫টি ড্রোন ধ্বংস করেছে তারা। লোহিতসাগর ও তৎসংলগ্ন এডেন উপসাগরে স্থানীয় সময় গতকাল ভোরের আগে হুতিরা হামলা চালায়।
এক্সে সেন্ট্রাল কমান্ড জানায়, গতকাল রাত ৪টা থেকে ভোর ৬টা ৩০ মিনিট পর্যন্ত এডেন উপসাগর ও লোহিতসাগরে হুতিদের চালানো ড্রোন হামলার জবাব দেওয়া হয়েছে। এসব ড্রোন বাণিজ্যিক জাহাজ এবং জোট বাহিনীর জাহাজের জন্য হুমকি ছিল। পণ্যবাহী জাহাজের স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গত বুধবার জানান, আন্তর্জাতিক জাহাজে হামলার জন্য হুতিদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।
অন্যদিকে হুতিরা জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত গাজায় হামলা বন্ধ না হবে এবং অবরোধ তুলে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।
হুতিদের হামলায় গত সপ্তাহে ‘রুবিমার’ নামের যুক্তরাজ্যের একটি জাহাজ ডুবে যায়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজের তিন ক্রুও নিহত হন। তবে ওই ক্রুরা ফিলিপাইনের নাগরিক ছিলেন।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) গভীর অরণ্যে বিজ্ঞানীরা কমলা রঙের ঠোঁটবিশিষ্ট একটি নতুন বানর প্রজাতির সন্ধান পেয়েছেন। কোলোবাস কঙ্গোএনসিস (Colobus congoensis) নামে পরিচিত এই প্রাণীটি গত ৭৫ বছরে আফ্রিকায় শনাক্ত হওয়া পঞ্চম নতুন বানর প্রজাতি।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলো। তেল-সমৃদ্ধ এই রাষ্ট্রগুলো বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম—সবই তারা মূলত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে...
৪ ঘণ্টা আগে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিদ্ধান্ত দেশজুড়ে বিরল জনবিক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ছয় মাস আগে নিয়োগ পাওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে হঠাৎ পদচ্যুত করায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়।
৪ ঘণ্টা আগে