
একটি ব্যস্ত রাস্তার পাশে জুমার নামাজরত মুসল্লিদের লাথি মারছেন এক পুলিশ কর্মকর্তা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে অবশ্য দিল্লির ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৪ সেকেন্ডের মর্মান্তিক ভিডিওতে দেখা যায়, দিল্লির ইন্দারলোক এলাকায় একটি পুলিশ পোস্টের ইনচার্জ পাশের একটি মসজিদের কাছে রাস্তায় নামাজরত কয়েকজন লোককে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। হঠাৎ তাঁকে ক্ষোভে ফেটে পড়তে দেখা যায়। পেছন থেকে দুজনকে লাথি মারেন; এমনকি তিনি একজনের ঘাড়েও আঘাত করেন।
এক সেকেন্ডের এবং এর চেয়ে দীর্ঘ কিছু ভিডিওতে একই পুলিশ কর্মকর্তাকে নামাজরত মুসল্লিদের আক্রমণাত্মকভাবে ধাক্কা দিতে দেখা যায়।
বার্তা সংস্থা পিটিআই ডেপুটি কমিশনার অব পুলিশ (দিল্লি উত্তর) এম কে মীনাকে উদ্ধৃত করে বলে, ‘আজ যে ঘটনাটি ঘটেছে তাতে, পুলিশ পোস্টের ইনচার্জ—যাকে ভিডিওতে দেখা গেছে—তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’
এ ঘটনায় একটি বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
ভিডিওগুলোতে দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তা পথচারীদের সঙ্গেও উগ্র আচরণ করেন। কয়েকজনকে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর ক্ষুব্ধ লোকজন ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার জুমার নামাজের কারণে প্রচুর মুসল্লি জড়ো হন। মসজিদটির ধারণক্ষমতার বেশি মুসল্লি আসায় অনেককে রাস্তায় নামাজ পড়তে হয়। এর কারণে রাস্তায় যানজট বেধে গিয়েছিল এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কংগ্রেসের দিল্লি ইউনিট এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে বর্ণনা করে দিল্লি পুলিশের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা খুব লজ্জাজনক! দিল্লি পুলিশের কর্মকর্তা রাস্তায় নামাজ পড়া লোকদের লাথি মারছে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে...!’

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১১ ঘণ্টা আগে