হজযাত্রীদের থাকার জন্য এরই মধ্যে মক্কায় ১ হাজার ৮৬০টি আবাসিক ভবনকে লাইসেন্স দিয়েছে সৌদি আরব। আসন্ন হজ মৌসুমে এসব ভবনে প্রায় ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন।
গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, এতে মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত আবাসিক ভবনের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, আগামী ৮ মে পর্যন্ত ভবনের মালিকদের কাছ থেকে লাইসেন্সের জন্য আবেদন নেওয়া হবে।
গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলিম মক্কায় হজ পালন করতে আসেন। করোনা মহামারির পর গত বছরই সর্বোচ্চসংখ্যক হজযাত্রী মক্কায় এসেছে।
এরই মধ্যে আগামী জুনে হজ মৌসুমকে ঘিরে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব। এবার সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন সৌদি আরবের হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ।
গতকাল শুক্রবার (১ মার্চ) থেকে এ বছরের হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। ২৯ এপ্রিল ভিসা প্রদান শেষ হবে। আগামী ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা হজের উদ্দেশে সৌদি আরবে যাওয়া শুরু করবেন।

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে তুরস্কের কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত রবার্তো কার্লোসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
১১ মিনিট আগে
ভেনেজুয়েলা এখন মোট উৎপাদিত তেলের প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে। ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে কারাকাসে অন্তর্বর্তী সরকার বসানোর সাত মাস পর এই তেল রপ্তানি শুরু হয়েছে। এমনটাই জানিয়েছেন মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
১৯ মিনিট আগে
ভারতের সরকারি বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল বা মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকে। নালন্দা জেলার নুরসরাই থানা এলাকার পারাসি গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিনকার মতো গতকাল মঙ্গলবারেও মিড-ডে মিলের জন্যও অপেক্ষায় ছিল।
২৫ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের নিউ মার্কেট সংলগ্ন এলাকার একটি হোটেলে আজ বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু এবং চিকিৎসার জন্য ভারতে যাওয়া কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
২ ঘণ্টা আগে