কদিন আগে বিপিএল নিয়ে চন্ডিকা হাথুরুসিংহের একটি মন্তব্য বেশ বিতর্ক ছড়িয়েছে দেশের ক্রিকেটে।
বর্তমানে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ না করেই অন্য লিগে খেলতে যান খেলোয়াড়েরা। খেলোয়াড়দের এমন দৌড়াদৌড়িকে 'সার্কাস' বলে মনে করেন হাথুরু। এতে তিনি এতটাই বিরক্ত, বিপিএল দেখার সময় মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেন! বিপিএল নিয়ে এমন মন্তব্য করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ দলের কোচ।
হাথুরুর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি বিসিবির ৷ হাথুরুর মন্তব্যের বিতর্কের রেশ থাকতেই তাঁর সঙ্গে অবশ্য একমত হলেন রমিজ রাজা। বিপিএলে ধারাভাষ্য দিতে আসা পাকিস্তানি কিংবদন্তির মতে, খেলোয়াড়দের এক লিগ শেষ না করে আরেক লিগে খেলতে যাওয়ার রীতি বন্ধ হওয়া উচিত। দুই দিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত (এক লিগ থেকে আরেক লিগে খেলতে চলে যাওয়া) এখানে আনুগত্যের বিষয়টি চলে আসে, তাই না? এটা ছন্দ আর দলের সমন্বয় নষ্ট করে। কেউ এটা চাইবে না।’
নিজের উদাহরণ টেনে এর ব্যাখ্যাও দিয়েছেন রমিজ রাজা। ৬১ বছর বয়সী জনপ্রিয় এ ধারাভাষ্যকার বলেছেন, ‘যদি খেলার প্রতিশ্রুতি থাকে, যেমন ধরুন, আমি এখানে এসেছি বিপিএলকে প্রতিশ্রুতি দেওয়ায়। এরপর পিএসএলে পুরো টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ারও প্রস্তাব পেলাম। আমি বললাম, না। আমি আগেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি। খেলোয়াড়দেরও একইভাবে চিন্তা করা উচিত।’
এর আগে বিপিএলের উদাহরণ দিয়ে খেলোয়াড়দের দৌড়াদৌড়ির বিষয়ে হাথুরু ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘বর্তমান সিস্টেমের সঙ্গে আমার একটা বড় ইস্যু আছে। আইসিসির এটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কিছু নিয়মকানুন থাকতে হবে। একজন খেলোয়াড় একটি টুর্নামেন্ট শেষ না করেই অন্য টুর্নামেন্ট খেলছে। এটা একটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা সুযোগের কথা বলবে, কিন্তু সেটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারাবে। আমি আগ্রহ হারিয়ে ফেলেছি।’

লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর দীর্ঘদিনের সম্পর্ক এবার শেষ হতে যাচ্ছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে পাকাপাকিভাবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। দলবদলের শেষ দিনে তাঁর শেফিল্ডে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে লেস্টারশায়ার লাইভ।
৫ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার পর পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসনকে টেস্ট দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৩ মিনিট আগে
ইউএস ওপেনে বড় অঘটনের শিকার হলেন নোভাক জোকোভিচ। শারীরিক অসুস্থতা, বমি ও তীব্র ব্যথার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।
২ ঘণ্টা আগে
এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট দিয়ে প্রত্যাবর্তন হয় হ্যাজলউডের। প্রত্যাবর্তনের ম্যাচেই নেন সাত উইকেট। এরপর ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও বল হাতে ছিলেন ছন্দে, যদিও দ্রুত শেষ হওয়া দুই দিনের ম্যাচে এক উইকেটের বেশি নিতে পারেননি।
২ ঘণ্টা আগে