
ক্যানসারের চিকিৎসায় সুসংবাদ দিল ভারতের শীর্ষ চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টার (টিএমসি)। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা এমন একটি ট্যাবলেট আবিষ্কার করেছেন, যা দ্বিতীয়বার রোগীর ক্যানসার আক্রান্ত হওয়া ঠেকাবে। আর এই ট্যাবলেটর দাম পড়বে মাত্র ১০০ রুপি।
টিএমসির এই চিকিৎসাপদ্ধতি নিয়ে ভারতের এনডিটিভির সঙ্গে কথা বলেছেন এই গবেষণা দলের সদস্য টাটা মেমোরিয়াল হাসপাতালের জ্যেষ্ঠ ক্যানসার চিকিৎসক রাজেন্দ্র বাদভে।
রাজেন্দ্র বাদভে বলেন, এই ট্যাবলেট দ্বিতীয়বার ক্যানসার প্রতিরোধ করার পাশাপাশি রোগীর শরীরে ক্যানসার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াও কমাবে। এটা সেবনে কেমোথেরাপি বা রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়া ৫০ শতাংশ কমে আসবে। এটির নাম R+Cu। এটি রেজভেরাট্রোল ও কপারের সমন্বয়ে তৈরি।
এই চিকিৎসক বলেন, এই ওষুধ পরীক্ষার জন্য মানুষের ক্যানসার কোষ ইঁদুরের মধ্যে প্রবেশ করা হয়। এরপর তাদের শরীরে টিউমারের জন্ম নেয়। এরপর সেই ইঁদুরদের দেহে অস্ত্রোপচার করা হয় এবং পরে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়।
‘তাতে দেখা গেছে, ক্যানসার কোষ মরে যাওয়ার সময় ক্রোমাটিন নামক এক ধরনের কনা নিঃসরণ করে যা শরীরের অন্যত্র গিয়ে সেখানকার কোষকে ক্যানসার সেলে পরিণত করে। এই সমস্যার সমাধানে রেজভেরাট্রোল ও কপারের (R+Cu) সঙ্গে প্রো-অক্সিড্যান্ট ট্যাবলেট ইদুরকে সেবন করানো হয়।’
রেজভেরাট্রোল ও কপারের শরীরে অক্সিজেন র্যাডিকেল তৈরি করে, যা ক্রোমাটিন পার্টিকল ধ্বংস করে। R+Cu ট্যাবলেট মুখে সেবন করলে পাকস্থলীতে অক্সিজেন র্যাডিকেল জন্ম নেয় এবং তা দ্রুতই রক্ত প্রবাহের মধ্যে মিশে যায়। এটি তখন রক্তে নিঃসৃত ক্রোমাটিন ধ্বংস করে।
গবেষকদের দাবি, R+Cu ট্যাবলেট ক্রোমাটিন ধ্বংস করতে সক্ষম এবং এর ফলে আর ক্যানসার ছড়াবে না। ইঁদুরের শরীরে এই ওষুধ প্রয়োগ করে এর প্রমাণ মিলেছে।
এই ওষুধ নিয়ে ১০ বছর ধরে গবেষণা করেছেন টাটার চিকিৎসকরা। নতুন এই ওষুধ কাজ করবে ফুসফুস, পাকস্থলী ও মুখের ক্যান্সারে।
ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া প্রশমনের ক্ষেত্রে মানবদেহে এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। সেক্ষেত্রে ব্যবহারে এই ওষুধে ব্যবহার অনুমোদনের জন্য ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআইয়ের (FSSAI) অনুমোদনের অপেক্ষায় আছে।
টাটার জ্যেষ্ঠ চিকিৎসক বলেন, ক্যানসারের পার্শ্বপ্রতিক্রিয়া প্রশমনে এই ওষুধের ব্যবহার অনুমোদন পেলে জুন-জুলাইয়ের মধ্যে তা বাজারে ছাড়া সম্ভব হবে। এর দাম হবে মাত্র ১০০ রুপি।
তবে ক্যানসার প্রতিরোধের চিকিৎসায় মানবদেহে এর পরীক্ষামূলক প্রয়োগ এখনও হয়নি। এজন্য আরও অন্তত পাঁচ বছর লাগবে বলে জানান ড. বাদভে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকায় ও একজন রংপুরে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।
২১ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬ হাজার ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮০ হাজার ৩৪৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৮৪৯ জন।
১ দিন আগে
বাজারে প্রচলিত প্রায় সব ধরনের বিড়ালের খাবারে সিসা, পারদ, আর্সেনিক ও ক্যাডমিয়ামের মতো অত্যন্ত ক্ষতিকর ভারী ধাতু, আগাছানাশক এবং প্লাস্টিক প্রস্তুতকরণে ব্যবহৃত রাসায়নিক পাওয়া গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য পরীক্ষাকারী অলাভজনক প্রতিষ্ঠান ‘ক্লিন লেবেল প্রজেক্ট’-এর অনুসন্ধানী প্রতিবেদনে এই...
১ দিন আগে
দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তাকে হাসপাতাল পরিদর্শন ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি মাসে কমপক্ষে একটি পরিদর্শন করে পরবর্তী মাসের...
১ দিন আগে