ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—ওয়েম্বলিতে গতকাল কারাবাও কাপের ফাইনাল দেখে চাইলে কেউ এমনটা বলতেই পারেন। ২০২২ ও ২০২৪—দুই বারই ফাইনালিস্ট লিভারপুল ও চেলসি। ফলও একই। রুদ্ধশ্বাস জয়ে লিভারপুল চ্যাম্পিয়ন।
২০২২ কারাবাও কাপের ফাইনাল হয়েছিল ওয়েম্বলিতে। সেবার লিভারপুলের কোচ ছিলেন ক্লপ। তখন মূল ম্যাচ ড্র হলে পেনাল্টি শুটআউটে চেলসিকে ১১-১০ গোলে হারিয়েছিল লিভারপুল। দুই বছর পর লিভারপুলের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। চোটজর্জর লিভারপুল দলে ফাইনালে খেলতে পারেননি দলটির দুই ফরোয়ার্ড ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। আরেক ফরোয়ার্ড দিয়োগা জোতা, ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ও গোলরক্ষক আলিসন বেকার তাঁদেরকেও বসে থাকতে হয়েছে। এমন দল নিয়ে তাদের সঙ্গে চেলসির গতরাতে ওয়েম্বলির ফাইনালে লড়াইটা হয়েছে সমানে সমানে। লিভারপুল বল দখলে রেখেছিল ৫৪ শতাংশ ও ৪৬ শতাংশ বল দখলে ছিল চেলসির।
নির্ধারিত ৯০ মিনিটে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবুও মিলছিল না গোলের দেখা। অবশেষে ১১৮ মিনিটে ফাইনালে প্রথম গোলের দেখা মেলে। লিভারপুলের ডিফেন্ডার কনস্ট্যান্টিনোস সিমিকাস কর্নার থেকে প্রথমে ক্রস করেন। এরপর হেডে গোল করেন দলটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে দশমবারের মতো ইএফএল কাপ শিরোপা জেতে লিভারপুল। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার আগে লিভারপুলের হয়ে দ্বিতীয় কারাবাও কাপ জিতলেন ক্লপ। ২০১৫ থেকে শুরু করে এখন পর্যন্ত অলরেডদের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা, প্রিমিয়ার লিগ শিরোপা, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, কারাবাও কাপ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ—সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন ক্লপ। স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল বলেন, ‘বিশেষ কোচেরা সবসময় বিশেষ কিছুই করে। এই ছোট ছেলেরা, তারা বিশ্বাসও করতে পারবে না এটা কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। একজন ফুটবল কোচ হিসেবে যা যা পাওয়ার দরকার, সবই তিনি পেয়েছেন। ক্লপের শেষ কয়েক মাস চলছে (লিভারপুলের কোচ হিসেবে)। যে মুহূর্ত তিনি পেলেন, এটা তার কাছে গর্ব করার মতো।’
লিভারপুলের প্রশংসার পাশাপাশি চেলসিরও সমালোচনা করেন নেভিল। অতিরিক্ত সময়ে যখন ম্যাচ গড়ায়, তখন একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় চেলসি। ফিনিশিংয়ের দুর্বলতা ব্লুজদের তো ছিলই, একই সঙ্গে লিভারপুল গোলরক্ষক কাওমহিন কেলেহারও ছিলেন দুর্দান্ত। নেভিল বলেন, ‘চেলসি আফসোস করবে এসব মুহূর্তের জন্য। তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। আমি বিশ্বাস করতে পারছি না যে চেলসির অতিরিক্ত সময়ে কী হয়েছে। তারা খেলেনি, ঘুরেও দাঁড়াতে পারেনি। আপনি ম্যাচ হারতে পারেন তবে এভাবে ডুবে যেতে পারেন না।’

ফুটবল কখনো কখনো এমন কিছু গল্প লিখে, যা আগে থেকে কল্পনা করাও কঠিন। একটি ছবি, একটি সংখ্যা আর দুই প্রজন্মের দুই তারকা—সব মিলিয়ে তৈরি হয় এমন এক কাকতাল, যা বিস্মিত না করে পারে না।
১২ মিনিট আগে
সবার চোখ এখন বিশ্বকাপের ফাইনালে। আগামীকাল নিউজার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। তবে তার আগে সান্ত্বনার তৃতীয় নির্ধারিত ম্যাচে খেলবে ফ্রান্স-ইংল্যান্ড। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে মাঠে গড়াবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪৪ মিনিট আগে
বিশ্বকাপের জয়ের স্বাদ আগেই পেয়েছেন স্কালোনি। তাঁর অধীনে ২০২২ কাতার বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার টানা দ্বিতীয়বারের মতো আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের অপেক্ষায় স্কালোনি। নিউজার্সিতে অনুষ্ঠেয় ফাইনালে স্পেনকে হারাতে পারলে ইতিহাসের দ্বিতীয় কোচ হিসেবে টানা দুটি বিশ্ব
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের আগে উদ্বেগ তৈরি করেছে নিউজার্সির বায়ুদূষণ। কানাডার দাবানলের ধোঁয়ায় এই অঞ্চলের বাতাসের মান এতটাই খারাপ হয়েছে যে, বিশেষজ্ঞরা স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন।
২ ঘণ্টা আগে