ইন্টার মায়ামির কাছ থেকে ম্যাচটা প্রায় ফস্কেই যাচ্ছিল। এলএ গ্যালাক্সির ম্যাচ জয় ছিল সময়ের ব্যাপার। তবে যেখানে লিওনেল মেসি আছেন, ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা যেন ‘শেষ হয়েও হলো না শেষ।’ ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে আজ ‘উদ্ধারকর্তা’ হয়ে বাঁচালেন মায়ামিকে।
বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সি। এই ম্যাচে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫ শট করে মায়ামি। অন্যদিকে এলএ গ্যালাক্সি বল দখলে রেখেছিল ৩৬ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তাদের শট ৯টি। ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
ম্যাচে দ্রুতই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে এলএ গ্যালাক্সি। ১০ মিনিটে দলটির ফরোয়ার্ড জোসেফ পেইন্টসিল এক ক্রস করেন। সেই ক্রস থেকে হেড করেও লক্ষ্যভেদ করতে পারেননি আরেক ফরোয়ার্ড দেয়ান জোভেলজিচ। এরপর ১৩ মিনিটে গোল করার সহজ সুযোগ পেয়েছিল এলএ গ্যালাক্সি। পেনাল্টি থেকে শট নেন মিডফিল্ডার রিকি পুই। তবে এখানে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার এলএ গ্যালাক্সির সহজ গোলের সুযোগ প্রতিহত করেছেন। এরপর এভাবেই গোলের সুযোগ তৈরি করতে থাকে এলএ গ্যালাক্সি। তবে ঠিকঠাক ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যভেদ করতে পারছিল না দলটি। যার মধ্যে ২৯ মিনিটে পুইয়ের নিশ্চিত গোল বাঁচান মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার।
এলএ গ্যালাক্সির একের পর এক সুযোগ হাতছাড়ার মহড়ায় এগিয়ে যাওয়ার চেষ্টা করে মায়ামি। ৩০ মিনিটে এলএ গ্যালাক্সির লক্ষ্য বরাবর শট করেন মেসি। তবে আর্জেন্টাইন ফুটবলারকে হতাশ করেন এলএ গ্যালাক্সির গোলরক্ষক জন ম্যাকার্থি। ৩৮ মিনিটে মেসির আরেক শট এলএ গ্যালাক্সির রক্ষণ দেওয়ালে প্রতিহত হয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই আক্রমণে যায় মায়ামি। ৪৭ মিনিটে দলটির মিডফিল্ডার দিয়েগো গোমেজ গোলের সুযোগ তৈরি করেন। তবে এলএ গ্যালাক্সির গোলরক্ষক ম্যাকার্থির দৃঢ়তায় তা সম্ভব হয়নি। এরপর পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করে এলএ গ্যালাক্সি। দলটির ফরোয়ার্ড পেইন্টসিল ৫৭ মিনিটে শট নেন মায়ামির লক্ষ্য বরাবর। তবে মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার তা হতে দেননি। এরপর ৫৯ মিনিটে মেসির নিশ্চিত গোল বাঁচিয়েছেন এলএ গ্যালাক্সির গোলরক্ষক ম্যাকার্থি। এভাবে আক্রমণ-প্রতি আক্রমণে কোনো দলই গোলমুখ খুলতে পারছিল না। ৭৫ মিনিটে ম্যাচে প্রথম গোলের দেখা মেলে ও গোলটি করেন এলএ গ্যালাক্সির ফরোয়ার্ড জোভেলজিচ। জোভেলজিচকে অ্যাসিস্ট করেন মার্ক দেলগাদো। এই দেলগাদো ৮৮ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন দ্বিতীয় হলুদ কার্ড দেখে। ম্যাচেই ৪৬ মিনিটে দেখেন প্রথম হলুদ কার্ড।
নির্ধারিত ৯০ মিনিট সময়ে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে এলএ গ্যালাক্সি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ২ মিনিটে মায়ামির সমতাসূচক গোল করেন মেসি। জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। শেষ পর্যন্ত এলএ গ্যালাক্সি-মায়ামি ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।
১-১ গোলের ড্রয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট পেল মায়ামি। এর আগে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে এবারের এমএলএস শুরু করেছিল মায়ামি। রিয়াল সল্ট লেক, এলএ গ্যালাক্সি দল দুটি আবার ওয়েস্টার্ন কনফারেন্সের।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। একইসঙ্গে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে আই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে পা রাখল তারা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া নরওয়ের শেষ বত্রিশে প্রতিপক্ষ আইভরি কোস্ট। আর ভুল কৌশলের চড়া মূল্য দিয়ে মাঠ ছাড়তে হয় হালান্ডহীন নরওয়েকে। টরন্টোয় গ্রুপের অপর ম্যাচে ইরাককে ৫–০ গ
২ ঘণ্টা আগে
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পিএসজির এই ফরোয়ার্ড। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। আজ বোস্টনের মাঠে ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সেই ৭২
৪ ঘণ্টা আগে
টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
৭ ঘণ্টা আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
৭ ঘণ্টা আগে