সৌদি আরবে হজের নিয়ম ভাঙলে গুনতে প্রায় ১৫ লাখ টাকা সমপরিমাণ জরিমানা। এমনটাই জানিয়েছে, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছে, সৌদি আরবের বাসিন্দা এবং পর্যটকেরা যদি প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজের কার্যক্রম পালন করেন তবে তাদের বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ জরিমানা গুনতে হবে। একই সঙ্গে কারাদণ্ডও ভোগ করতে হবে।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের হজ মৌসুমে প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো সৌদি নাগরিক বা দেশটিতে বসবাসকারী কোনো ব্যক্তি এবং পর্যটকেরা যদি হজ কার্যক্রমে অংশগ্রহণ করেন তবে তাদের ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৬৩ হাজার টাকারও বেশি।
সৌদি আরবের জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্টের সহায়তায় সৌদি আরবের হজ কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। মূলত, হজ ব্যবস্থাপনা মসৃণ করতে এবং নিয়মকানুনকে কঠোরভাবে প্রয়োগ করার লক্ষ্যেই এই জরিমানা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজ পালন অবৈধ এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। এ ছাড়া, যথাযথ অনুমতি ছাড়া যারা হজযাত্রীদের সৌদি আরবে আনলে যারা আনবে তাদেরও ৫০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে।
একই সঙ্গে, তৎসংশ্লিষ্ট আইন লঙ্ঘনের জন্য দোষী প্রমাণিত হলে প্রবাসীদের ৬ মাসের কারাদণ্ড হবে এবং এরপর সৌদি আরব থেকে বহিষ্কার দেওয়া হবে। এ ছাড়া পরবর্তী ১০ বছর তারা কোনোভাবেই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। এমনকি আইনভঙ্গকারীদের গণমাধ্যমের সাহায্যে জনসাধারণের মাঝে অপমানিত করা হবে।

দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষ করে আজ শুক্রবার সন্ধ্যায় তাঁর ফেরার কথা ছিল। কিন্তু তিনি পৌঁছানোর কিছুক্ষণ আগেই বিমানবন্দরে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে...
৭ ঘণ্টা আগে
ভারতের সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রকল্পের নির্মাণকাজ সাম্প্রতিক সময়ে ব্যাপক গতি পেয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০১১ সালের ভয়াবহ ‘তোহুকু’ ভূমিকম্পের ঠিক ১৫ মিনিট পর একটি অত্যন্ত অস্বাভাবিক টেকটোনিক বা ভূত্বকীয় আলোড়ন ঘটেছিল। এর ফলে প্রায় সমগ্র জাপান পূর্ব দিকে পাঁচ মিলিমিটার (আধা সেন্টিমিটার) সরে যায়।
১০ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠান বাতিল হওয়ার পরপরই লেবানন ফ্রন্টে বড় ধরনের কূটনৈতিক সাফল্য এসেছে। লেবাননে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর অবশেষে ইসরায়েল ও হিজবুল্লাহ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে...
১১ ঘণ্টা আগে