যাঁদের জীবনযাপন শৃঙ্খলার মধ্যে থাকে বা যাঁরা নিয়ম মেনে চলেন, তাঁদের মগজে অধোগতির পরিবর্তন হয় কম। বিজ্ঞানীরা মৃত্যুর পর মগজের খুঁটিনাটি দেখেছেন, বিশেষ করে আলঝেইমার বা চিত্তভ্রংশ রোগীদের।
এসব গবেষণায় দেখা গেছে, পাঁচটি বিষয় জীবনকে স্বাস্থ্যকর করে তুলে বুদ্ধিবৃত্তিক কাজকর্ম ভালো রাখতে পারে। এগুলো হলো:
১. স্বাস্থ্যকর ডায়েট
২. শরীরচর্চা
৩. মগজ খেলানো বুদ্ধির ব্যবহার
৪. ধূমপান বাদ দেওয়া
৫. মদ্যপান পরিহার করা
মগজ টাটকা-সজীব থাকে তাঁদের, যাঁরা—
» ধূমপায়ী নন
» প্রতি সপ্তাহে ১৫০ মিনিট শরীরচর্চা করেন
» মদ্যপান করেন সীমিতভাবে
» মেডিটারেনিয়ান বা ড্যাশ ডায়েট বা মাইন্ড ডায়েট খান
বৃদ্ধকালে মগজের চর্চার জন্য সংবাদপত্র কিংবা বই পড়া, চিঠিপত্র লেখা, লাইব্রেরিতে গিয়ে বই পড়া, দাবা বা শব্দজব্দ খেলা ভালো অভ্যাস।
পৃথিবীতে ডিমেনশিয়া আছে ৫৫ মিলিয়ন মানুষের। এ রোগে প্রতিবছর নতুন করে আক্রান্ত হচ্ছে প্রায় এক কোটি মানুষ। বয়স গড়ালে স্মৃতি প্রতারণা করতেই পারে। সকালে যে জিনিস যেখানে রেখেছেন, দুপুরে তা মনে করা কঠিন হতে পারে বুড়ো বয়সে। অনেক দিনের চেনা মানুষের নাম মনে না আসতেই পারে এবং পরিচয়ও ভুলে যেতে পারেন অনেকে।
জীবনযাপনের ভূমিকা কী
সোজা কথায়, যে লাইফস্টাইল আমাদের হৃদ্রোগ আর রক্তনালির ঝুঁকি কমাবে, তা-ই ডিমেনশিয়ার ঝুঁকি কমাবে। ধূমপান ও মদ্যপানমুক্ত জীবনের সঙ্গে স্বাস্থ্যকর খাবার এবং আদর্শ ওজন থাকলে ডিমেনশিয়াকে ঠেকিয়ে রাখা যেতে পারে অনেক দিন পর্যন্ত। এর সঙ্গে রক্তে শর্করা, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে ডিমেনশিয়া হয়তো আপনাকে ছুঁতেও পারবেন না। এর সঙ্গে যুক্ত করতে হবে, ইতিবাচক জীবনচর্চা। যেমন প্রতিদিন নতুন কিছু পড়া বা নতুন কিছু শেখা।
পরামর্শ দিয়েছেন: অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

দেশে প্রথমবারের মতো গর্ভের শিশুর শরীরে সফলভাবে রক্ত সঞ্চালন (ইন্ট্রা-ইউটেরিন ফিটাল ব্লাড ট্রান্সফিউশন) করা হয়েছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফিটো-ম্যাটার্নাল মেডিসিন ইউনিটে গত ২৯ জুন জটিল এই চিকিৎসাপদ্ধতি সফলভাবে সম্পন্ন হয়।
১৮ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৬১ জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত ৫ হাজার ৭৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও নয়জন নারী।
২ দিন আগে
এক মাসের বেশি সময় ধরে দেশে অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থায় জোরেশোরে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ। বছরের প্রথম ছয় মাসে হাসপাতালে যাওয়া ডেঙ্গু রোগীর ৪৮ শতাংশই ভর্তি হয়েছে জুন মাসে। অর্থাৎ বর্ষা মৌসুমের শুরু থেকে ডেঙ্গু ঊর্ধ্বমুখী।
৩ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১১৪ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬২৫ ও নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭১৮।
৩ দিন আগে