অপারেটিং সিস্টেমের নতুন আপডেটের মাধ্যমে স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার আনার ঘোষণা দিল স্যামসাং। ‘গ্যালাক্সি এআই’ নামে ফিচারের সঙ্গে এই আপডেটে সার্চ টু সার্কেল, নোট অ্যাসিস্ট্যান্ট, লাইভ ট্র্যান্সলেট, ব্রাউজিং অ্যাসিস্টেন্টসহ বিভিন্ন ফিচারও থাকছে।
ফিচারটি গ্যালাক্সি এস ২৩ সিরিজ, এস ২৩ এফ ই, জেড ফোল্ড ৫, জেড ফোল্ড ৫ স্মার্টফোন মডেলগুলোয় নিয়ে আসা হবে। সেই সঙ্গে ট্যাব এস ৯ আলট্রা, ট্যাব এস ৯ প্লাস ও ট্যাব এস ৯ ট্যাবের মডেলগুলোয় ফিচারটি পাওয়া যাবে।
স্যামসাংয়ের ওয়ান ইউএল ৬.১ আপডেটের মাধ্যমে আগামী মার্চ মাসের শেষের দিকে ফিচারটি এসব মডেলে নিয়ে আসা হবে।
সর্বপ্রথম গ্যালাক্সি এস ২৪ সিরিজে স্যামসাংয়ের নতুন এআই ফিচারটি উন্মোচন করা হয়। কোম্পানিটি অন্যান্য স্যামসাং গ্রাহকদেরও এই ফিচার ব্যবহার করার সুযোগ দিতে চান। কারণ বেশিরভাগ প্রযুক্তি কোম্পানিই এআইভিত্তিক ফিচার নিয়ে কাজ করছে ও এসব ফিচার ব্যবহারের সুযোগ গ্রাহকদের দিচ্ছে। তাই স্যামসাংও এসব ফিচার ডিভাইসগুলোতে যুক্ত করাই স্বাভাবিক।
নতুন আপডেটের মাধ্যমে গুগলের সার্চ টু সার্কেল ফিচার ব্যবহার করার সুযোগ দেবে স্যামসাং। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের যে কোন জায়গা থেকে বৃত্তাকার, হাইলাইট বা ট্যাপের মতো গেসচার ব্যবহার করে সার্চ করা যাবে।
এছাড়া লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে ফোন কলে ভয়েস ও টেক্সটের অনুবাদ করা যাবে। আবার লাইভ ‘ইন্টারপ্রেটার’ এর মাধ্যমে আরেকজনের সঙ্গে আলোচনার সময় টেক্সটভিত্তিক অনুবাদ তৈরি করে দেবে।
নতুন আপডেটের ‘চ্যাট অ্যাস্টিট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজের মাধ্যমে ভাব প্রকাশে সাহয্য করবে। সেই সঙ্গে স্যামসাংয়ের কিবোর্ড দিয়ে ১৩টি ভাষায় ভাষান্তর করা যাবে।
আর ‘নোট অ্যাসিস্টেন্ট’ ফিচার কোনো বিষয়ের সারাংশ তৈরি করে দেবে ও নোটগুলোর অনুবাদও করবে। ব্রাউজিং অ্যাসিস্টেন্টও বিভিন্ন প্রতিবেদনের দ্রুত সারাংশ তৈরি করে দেবে।
ছবির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এডিটিংয়েরও সুবিধা পাওয়া যাবে। এআই ব্যবহার করে ছবির বিষয়বস্তু রিসাইজ, রিপজিশন ও রিঅ্যালাইন করা যাবে। সেই সঙ্গে ছবির সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করবে এআই ফিচারগুলো।

গত বছর সার্চ অপশনে এআই মোড চালু করেছিল গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারেন এবং প্রয়োজনীয় লিংকসহ প্রাসঙ্গিক উত্তর পান। এবার এই অপশনে আরও নতুন কিছু সুবিধা যুক্ত করেছে গুগল, যার মাধ্যমে ভ্রমণপ্রেমীরা বেশ উপকৃত হবেন। গুগল ভ্রমণকেন্দ্রিক নতুন কিছু সুবিধা যুক্ত করে এআই মোডের পরিধি বাড়াচ্ছে
২০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে অধিকাংশ অঙ্গরাজ্যে বাজি ও জুয়া খেলার আইনি বয়স ২১ বছর হলেও আইনি ফাঁকফোকর ব্যবহার করে ‘প্রেডিকশন মার্কেট’ অ্যাপে শত শত কোটি ডলার ঢালছেন ১৮ থেকে ২১ বছর বয়সী তরুণেরা। সিএনএনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, এই বয়সের তরুণেরা চলতি বছরে কেবল ‘কালশি’ নামের একটি প্ল্যাটফর্মেই প্রায় ৫ দশমিক
২০ ঘণ্টা আগে
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। মেটার এই ছবি ও ভিডিও নির্ভর এই অ্যাপটিতে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটির মাধ্যমে ভিডিও সম্পাদনা আরও সহজ হয়েছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিও সম্পাদনার কাজ আরও সহজ ও সুবিধাজনক করাই এ ফিচারের লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ডিভাইসে...
৩ দিন আগে
ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের বাসিন্দা রিস হিবার্ট দুই সন্তানের বাবা। ৪৮ বছর বয়সী পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক। দেড় বছর আগেও সুস্থ ও সবল ছিলেন তিনি। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে তিনি দুই মাইল হাঁটতেন। এমনই একদিন হাঁটার সময় তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়।
৩ দিন আগে