এক সময় ঘড়ির কাঁটার মতো জনশুমারির তথ্য টিক টিক করবে। হাজার হাজার কোটি টাকা খরচ করে আর জনশুমারি করতে হবে না। এর জন্য ১০ বছর অপেক্ষাও করা লাগবে না। এক সময় ঘড়ির কাঁটার মতো আমাদের সামনে টিক টিক করবে জনশুমারির তথ্য। এক ক্লিকেই মাথা গুণতির খবর আমাদের সামনে আসবে।
এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবন মিলনায়তনে ‘ওভারঅল আর্কিটেকচার অব ডিজিটাল সেনসাস ২০২১’ বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। জনশুমারির সময় আবারও পেছাবে। অক্টোবরে শুমারির কাজ হবে না। বিষয়টি আমি সরকারপ্রধানকে (প্রধানমন্ত্রী) অবহিত করব। ওনার দিকনির্দেশনা নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত আমরা সঠিক জনশুমারি করতে পারব। তবে আমরা মাঠপর্যায়ে আর শুমারি করব না। মাঠপর্যায় থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য আনা অনেক ঝামেলার। প্রকল্পে কেনাকাটা ও টেন্ডার করা আরও ঝামেলা। আমার বিশ্বাস এমন একটা সময়ে যাব যখন আর টেন্ডার করা লাগবে না। আঙুল দিয়ে ক্লিক করলেই জানতে পারব তথ্য।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, জনশুমারি একটা গুরুত্বপূর্ণ কাজ। দেশের নানা পরিকল্পনা নির্ভর করে জনশুমারির ওপর। দেশের কোথায় কি পরিকল্পনা করতে হবে, খাদ্য চাহিদা কত, শিক্ষাব্যবস্থায় কী ধরনের পদক্ষেপ নিতে হবে সবই নির্ভর করে জনশুমারির ওপর।
কর্মশালায় সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ড. আশা টরকেলসন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক কবির উদ্দিন আহাম্মদ।
জনশুমারি ও গৃহগণনা প্রকল্পটি শুরু থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার হোঁচট খেয়েছে। জানা গেছে, চলতি বছরেই দুই দফায় পিছিয়েছে জনশুমারি ও গৃহগণনার কাজ। মূল ডিপিপি অনুযায়ী, ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে জনশুমারি ও গৃহগণনার পরিকল্পনা ছিল। তবে করোনা মহামারির কারণে মূল শুমারির কাজ নয় মাসের মতো পিছিয়ে অক্টোবরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর জনশুমারি হওয়ার কথা ছিল। এই এক সপ্তাহের মধ্যে সারাদেশের মানুষকে গণনার আওতায় আনার পরিকল্পনা ছিল। অথচ এ সময়েও শুমারিটি হচ্ছে না। নানা কারণে বারবার সময় বৃদ্ধি ও টেন্ডারের ঝামেলার কারণে শুমারিটি পিছিয়েছে।

রমজানের শেষ সপ্তাহ চলছে। বেশির ভাগ মানুষই সপরিবারে ঝুঁকেছে ঈদের কেনাকাটায়। বইমেলায় তাই তেমন ভিড় নেই। এই শেষ কদিনে যাঁরা আসছেন, তাঁদের মূল উদ্দেশ্য বই কেনা। স্টলগুলোর বিক্রয়কর্মীরা জানিয়েছেন, বিক্রি যতটা খারাপ হবে ভাবা হয়েছিল, ততটা নয়।
৬ ঘণ্টা আগে
পদ্মা সেতু উদ্বোধন হয় ২০২২ সালের মাঝামাঝি। এর মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। নৌপথের পরিবর্তে সড়কপথই হয়ে ওঠে মুখ্য। তাই ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বেড়েছে লঞ্চের কেবিনের চাহিদা।
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতের আমির শফিকুর রহমান ও উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দুই সপ্তাহে মোট ৪৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি আকাশপথে পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়ছে।
৯ ঘণ্টা আগে