বিকেল বেলায় মসজিদে (আসর) নামাজ শেষ হয়েছে সবে। কয়েকজন মুসল্লিসহ ইমাম নিজেও সাদা পলো টি-শার্টপরুয়া ক্রীড়া প্রশিক্ষককে ঘিরে সোজা হয়ে দাঁড়ালেন। ইমামের পর এবার প্রশিক্ষকের নির্দেশনা মেনে শরীরচর্চায় ব্যস্ত হয়েছেন সবাই। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত আব্দুল হামিদ হাদ মসজিদের ভেতরের দৃশ্য এটি।
মসজিদটিতে নামাজ আদায়ের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করেন বয়স্ক মুসল্লিরা। প্রতিদিন জোহর ও আসরের নামাজের পর টানা ১৫ মিনিট ধরে চলে এই পর্ব। এ সময় প্রশিক্ষকের নির্দেশনা মেনে বিভিন্ন ধরনের শারীরিক কসরত করেন তাঁরা।
এই মসজিদে নামাজ আদায় করেন সারভেট আরিচি। তিনি বলেন, ‘একজন ব্যক্তি ঠিক একটি গাড়ির মতো। গাড়ির মতো আমাদের শরীরেও রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। আমরা যখন শরীরচর্চা করি, তখন অঙ্গপ্রত্যঙ্গগুলো সচল হয়।’
৬৬ বছর বয়সী আরিচি জানালেন, চলতি জানুয়ারি মাস থেকে মসজিদটিতে নিয়মিতভাবে শরীরচর্চা করছেন তিনিসহ অন্যরা। বাগচিলার জেলার মোট ১১টি মসজিদে শরীরচর্চার নতুন এই প্রকল্প চালু করা হয়েছে।
আরিচির পাশ থেকে হোসেইন কায়া (৭৫) নামের প্রবীণ এক মুসল্লি বলে উঠলেন, ‘প্রাত্যহিক এমন শরীরচর্চা সত্যিই অনেক কাজে দেয়।’ একই কথা জানালেন ক্রীড়া প্রশিক্ষক ফাতিহ ইয়ামানোগলু। তিনি বলেন, ভবিষ্যতের যেকোনো ধরনের আঘাত এড়ানোর পাশাপাশি জীবনকে আরও সহজ করতে প্রতিদিনের শরীরচর্চাই যথেষ্ট।
বর্তমানে ইস্তাম্বুলের কেবল পুরুষেরাই মসজিদের ভেতর শরীরচর্চার এমন সুবিধা পাচ্ছেন। দেশটির নারীরা সাধারণত বাড়িতেই নামাজ আদায় করেন। তাই আপাতত এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন নারীরা। তবে পরিবর্তনের ব্যাপারে আশাবাদী বাগচিলার জেলা কাউন্সিল।

ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
১২ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৫৭৯ জন। এদের মধ্যে ১১৩ জন নেপালি ও ১৩৩ জন ভারতীয় নাগরিকসহ ২৮ দেশের নাগরিক আছেন। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি...
১২ ঘণ্টা আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
১৩ ঘণ্টা আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
১৪ ঘণ্টা আগে