অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন সংস্করণের নেতৃত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত। আজ বিসিবি পরিচালনা পরিষদের সভা শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম বোর্ড সভা হলো এবার।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বিদায় নিয়ে গুঞ্জন, সাকিব আল হাসান নেতৃত্বে থাকবেন নাকি শান্তর কাঁধে দায়িত্ব উঠবে, তামিম ইকবালের জাতীয় দলে ফেরা না ফেরার আলোচনার মধ্যে শুরু হয় আজকের বোর্ড সভা। সেখানে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে গণমাধ্যমে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পর একদিনও তিনি অধিনায়কত্ব করতে চান না। অবশ্য সে বিষয়ে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। তবে বিশ্বকাপে ভরাডুবির পর তাঁকে আর নেতৃত্বে দেখা যায়নি। খেলেননি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও।
সাকিবের পরিবর্তে কিউইদের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। এরপর থেকে এই বাঁহাতি ব্যাটারকে দলের ভবিষ্যতের দলনেতা হিসেবে চিন্তাভাবনা শুরু করে বিসিবি। শেষ পর্যন্ত সেটিই বাস্তবায়ন হলো বোর্ড সভায়। সাকিবের পরিবর্তে তিন সংস্করণের জন্য বাংলাদেশের নতুন অধিনায়ক হলেন শান্ত।
গত বছর প্রথমবার বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। তিন ফরম্যাটেই সেই অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। দুই টেস্টে নেতৃত্ব দিয়ে তাঁর জয় একটি—সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। শান্তর নেতৃত্বে বাংলাদেশ ৬ ওয়ানডে খেলে জিতেছে ১ ম্যাচ। ৩ টি-টোয়েন্টিতেও জয় ১টি।
বিসিবির সবশেষ বোর্ড সভা হয়েছিল গত আগস্টে, সেটিও জরুরি ভিত্তিতে। তার আগে নিয়মিত বোর্ড সভা হয়েছিল গত জুনে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে