
যুদ্ধবিধ্বস্ত সুদানে মানবিক সহায়তার জন্য ৪১০ কোটি ডলারের তহবিলের আবেদন করেছে জাতিসংঘ। ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিক ও আশপাশের দেশগুলোতে পালিয়ে যাওয়া মানুষদের মানবিক প্রয়োজন মেটানোর জন্য আজ বুধবার এ অর্থ বরাদ্দ চেয়েছে সংস্থাটি।
সুদানে সশস্ত্র বাহিনী ও এর সংসদীয় র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে দশ মাস ধরে চলমান যুদ্ধে দেশটির অবকাঠামো ভেঙে পড়েছে। এর কারণে দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতিসংঘ বলছে, সুদানের অর্ধেক মানুষেরই, যা প্রায় ২ কোটি ৫০ লাখ, মানবিক সহায়তা এবং সুরক্ষা প্রয়োজন। ১৫ লাখেরও বেশি মানুষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, মিসর, ইথিওপিয়া ও দক্ষিণ সুদানে পালিয়ে গেছে।
তীব্র যুদ্ধ পরিস্থিতি দেশটির পানি সরবরাহ নেটওয়ার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করে চলেছে এবং সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর প্রায় চার ভাগের তিন ভাগ স্বাস্থ্যকেন্দ্রই অকেজো হয়ে পড়েছে।
একই সঙ্গে দেশটিতে কলেরা, হাম ও ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে ক্রমে বেড়ে চলা অপুষ্টির হার এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যে দারফুরের পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত মানুষদের জন্য নির্মিত জমজম শরণার্থীশিবিরে প্রতি দুই ঘণ্টায় অন্তত একজন শিশু মারা যাচ্ছে।
লিঙ্গ-ভিত্তিক সহিংসতার ব্যাপকতার মধ্যে এ যুদ্ধটি বিশ্বের অন্যতম বৃহত্তম সুরক্ষা এবং বাস্তুচ্যুতি সংকটও তৈরি করেছে।
আজ বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে যৌথ আবেদনে মানবিকবিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় ১ কোটি ৪৭ লাখ মানুষের মানবিক সহায়তার জন্য ২৭০ কোটি ডলার অর্থায়নের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা সুদানের আশপাশের পাঁচ দেশের ২৭ লাখ মানুষের জন্য ১৪০ কোটি ডলার সহায়তা চেয়েছে।
জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, ‘দশ মাসের সংঘাত সুদানের মানুষের কাছ থেকে তাঁদের নিরাপত্তা, বাড়িঘর ও তাঁদের জীবিকা কেড়ে নিয়েছে। কিন্তু গত বছরের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্ধেকেরও কম অর্থায়ন করা হয়েছিল। এই বছর আমাদের অবশ্যই সহায়তার পরিমাণ বাড়াতে হবে।’

মোনাকোর একটি আবাসিক ভবনে পার্সেল বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ইউক্রেনের ৩৯ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজোভস্কাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক তল্লাশি শুরু হয়েছে। মোনাকোর ডেপুটি প্রসিকিউটর জানিয়েছেন, হামলার সময় তিনি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে তদন্তে ধারণা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
১২ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
১৪ ঘণ্টা আগে