
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মীদের বিরুদ্ধে গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে শীর্ষ দাতা যুক্তরাষ্ট্র। তহবিল স্থগিতের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া ও ইতালি। গতকাল শুক্রবার অভিযোগ আমলে নিয়ে কয়েকজন কর্মীর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি।
গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় ধ্বংসলীলা চালানোর পর থেকে লাখ লাখ মানুষকে মানবিক সহায়তা দেওয়া প্রধান সংস্থা ইউএনআরডব্লিউএ।
ইউএনআরডব্লিউএয়ের কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, ‘গত ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলায় ইউএনআরডব্লিউএয়ের বেশ কয়েকজন কর্মী জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে তথ্য দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সংস্থার মানবিক সহায়তা প্রদানের সক্ষমতা রক্ষা করতে আমি এই সদস্যদের সঙ্গে অবিলম্বে চুক্তি বাতিল করার এবং সত্য প্রতিষ্ঠার জন্য শিগগিরই তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সংস্থাটির ১২ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গাজায় ইউএনআরডব্লিউএয়ের ১৩ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে প্রায় সবাই ফিলিস্তিনি স্কুলের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ত্রাণকর্মী।
২০২২ সালে ইউএনআরডব্লিউএয়ের শীর্ষস্থানীয় দাতাদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সংস্থাটি বারবারই বলে আসছে, গাজায় তাদের মানবিক সহায়তা পরিচালনার সক্ষমতা ফুরিয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের পর ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে কয়েকজন কর্মী জড়িত থাকার অভিযোগে জাতিসংঘের এ সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি।
আজ শনিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ইউএনআরডব্লিউএয়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) পোস্ট করে তিনি বলেন, ‘আমরা অংশীদারদের সঙ্গে কথা বলছি এবং তহবিল বিতরণ সাময়িকভাবে স্থগিত করব।’
তিনি আরও বলেন, ‘আমরা ইউএনআরডব্লিউএয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে স্বাগত জানাই। চুক্তি বাতিল করা এবং তদন্ত শুরু করার পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে অভিযোগের পূর্ণ তদন্তের ঘোষণাকে আমরা স্বাগত জানাই।’
ওং তাঁর বিবৃতিতে ইউএনআরডব্লিউএয়ের ‘অত্যাবশ্যকীয়, জীবন রক্ষাকারী কার্যক্রমের’ কথা উল্লেখ করে বলেন, সংস্থাটি গাজায় যাদের প্রয়োজন তাদের কাছে সরাসরি প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করছে। বর্তমানে ১৪ লাখেরও বেশি ফিলিস্তিনি সংস্থার আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছে।
কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন গতকাল শুক্রবার ঘোষণা করেন, ‘অটোয়া এই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলাকালে ইউএনআরডব্লিউএকে কোনো অতিরিক্ত তহবিল সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখবে।’
তিনি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘কানাডা এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে এবং এ বিষয়ে ইউএনআরডব্লিউএ এবং অন্য দাতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। যদি অভিযোগ সঠিক প্রমাণিত হয়, কানাডা আশা করে যে ইউএনআরডব্লিউএ হামাসের সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবে।’
এদিকে আজ সর্বশেষ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থায় আর্থিক সহায়তা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।
এক্স প্ল্যাটফর্মে তাজানি পোস্ট করে বলেন, ‘গত ৭ অক্টোবর ইসরায়েলে নৃশংস হামলার পর ইউএনআরডব্লিউএয়ের অর্থায়ন স্থগিত করেছে ইতালি সরকার।’ এ ছাড়া ইতালির অন্য মিত্র দেশও একই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে চলমান অস্থিরতার মধ্যে বড় ধাক্কা দিয়েছেন এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। বৃহস্পতিবার (১৪ মে) তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জানান, স্টারমারের নেতৃত্বের ওপর তাঁর আর আস্থা নেই এবং এই পরিস্থিতিতে সরকারে থেকে....
৩৬ মিনিট আগে
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা অগ্রগতি অর্জন করছে। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যু সতর্কভাবে সামলাতে হবে। তিনি সতর্ক করে দেন, তাইওয়ান প্রশ্নে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে।
৫ ঘণ্টা আগে
সাধারণ ব্যথানাশকের মতোই ১০টি করে ব্লিস্টার প্যাকে আফ্রিকায় প্রবেশ করে এসব ওষুধ। পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের সড়কের পাশের দোকান ও ফার্মেসগুলোতে খুব সহজেই এগুলো কেনা যায়। ভারত থেকে আসা লাখো ট্যাপেন্টাডল ট্যাবলেট এখন পশ্চিম আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ওপিওয়েড...
৫ ঘণ্টা আগে
কিউবায় ডিজেল ও ফার্নেস অয়েলের মজুত পুরোপুরি ফুরিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে দেশে সীমিত পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জ্বালানি অবরোধের কারণে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা...
৬ ঘণ্টা আগে