ছোটপর্দার জুটি হিসেবে ইতিমধ্যে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। বিশেষ করে তাদের রোম্যান্টিক গল্প নির্ভর কাজগুলোতে দর্শকদের বিশেষ আকর্ষণ থাকে। নতুন খবর, ইয়াশ-তটিনী নতুন এক রোমান্টিক গল্প ‘অতীতপুর’ নাটকে অভিনয় করলেন।
ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় এমডি কামরুজ্জামানের প্রযোজনায় কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউবে আজ শুক্রবার বিকেলে মুক্তি পেয়েছে ‘অতীতপুর’।
গল্পটি গ্রামীণ প্রেক্ষাপটের। নির্মাতা ইশানের পরিচালনায় এটি প্রথম নাটক। তিনি বলেন, ‘রোম্যান্টিক গল্প নির্ভর হলেও এটি দায়িত্ববোধের গল্প। দায়িত্ববোধ অনেক সময় সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। এমন সময় আসে যখন পরিবারের দায়িত্ববোধের কাছে ভালোবাসা ঠেকে যায়।’
শহুরে অতি আধুনিক কিংবা ম্যাচিউর প্রেমের পরিণতি বিয়েসহ বিভিন্ন রোম্যান্টিক নাটকে জুটি বাঁধতে দেখা গেছে ইয়াশ-তটিনীকে। এবার তাদের দেখা যাবে কলেজ পড়ুয়া ১৮ বছর বয়সের কাপলের চরিত্রে। পরিচালক বলেন, ‘১৮ বছর বয়সে প্রথম প্রেমে পড়লে যে অনুভূতিগুলো হয় সেগুলো উঠে আসবে। গল্প এভাবে সাজানো ইয়াশ তটিনীকে দর্শক নতুনভাবে দেখতে পাবে। নাটক দেখলে দর্শক বুঝতে পারবেন আসলে টুইস্টটা কোথায় রেখেছি।’
ফারহাদ আহমেদ ইশান বলেন, ‘আমার প্রথম নাটক হিসেবে ভালো করার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর গল্পটা আমাদের চারপাশের। আমার বিশ্বাস নতুন ইয়াশ-তটিনী জুটির পাশে নাটকের গল্পটি থেকে দর্শক পারিবারিক দায়িত্ববোধ ও ভালোবাসার টান অন্যরকমভাবে অনুভব করবে।’

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
২৬ মিনিট আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
২৬ মিনিট আগে
মঞ্চ দিয়ে অভিনয়জীবন শুরু বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর। নাট্যমঞ্চই তাঁর শিকড়—এমন কথা প্রায়ই বলে থাকেন অভিনেতা। তবে ভিজ্যুয়াল মিডিয়ার ব্যস্ততার কারণে মঞ্চে উঠতে পারেননি দুই যুগের বেশি সময়। অবশেষে দীর্ঘ ২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন।
১ ঘণ্টা আগে
গত এপ্রিলে মঞ্চে আসে স্পর্ধা: একাডেমি অব পারফর্মিং আর্টসের নতুন প্রযোজনা ‘গোলমাথা আর চোখামাথা’। আবারও মঞ্চে আসছে নাটকটি। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২৩ থেকে ২৫ জুলাই তিন দিনে নাটকটির পাঁচটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৪ জুলাই বিকেল...
২ ঘণ্টা আগে