
দক্ষিণ ভারতের কন্নড় চলচ্চিত্রের সুপারস্টার যশের জন্মদিন আজ। প্রিয় অভিনেতার জন্মদিনে একের পর এক চমক থেকে সারপ্রাইজ দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তাঁর ভক্তরা। আর সেখানেই ঘটে এক বড় দুর্ঘটনা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ সোমবার কর্ণাটকের গদগ জেলায় অভিনেতার জন্মদিনের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন তিনজন। তাঁদের নাম হনুমন্ত হরিজন, মুড়ালি নাদুভিনামনি এবং নবীন গাজি। তাঁদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে।
গদগ পুলিশ সুপার সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যানারটি টাঙানোর সময় তিনজন বিদ্যুতায়িত হয়েছেন। সেই সঙ্গে তিনজন আহতও হয়েছেন। ব্যানারটিতে একটি ধাতব ফ্রেম ছিল, যা একটি তারের সংস্পর্শে আসে। ঘটনায় লক্ষ্মেশ্বর থানায় একটি মামলা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করব।’
ঘটনাস্থল পরিদর্শনকারী শিরহাট্টির বিধায়ক চন্দ্রু লামানি বলেন, ‘আমরা জনসাধারণকে অনুরোধ করছি কোনো ধাতব ফ্রেমের ব্যানার না লাগাতে। আমি যশকে মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করছি।’
কেজিএফ তারকা যশের জন্মদিন উদ্যাপনে প্রতিবছরই ভক্তদের উন্মাদনা নজর কাড়ে। ৪ জানুয়ারি টুইটারে (এক্স) যশ জানিয়েছেন, শহর থেকে দূরে থাকায় তিনি ৮ জানুয়ারি ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন না।
কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ যশ। তিনি ২০০৭ সালে ‘জাম্বাদা হুডুগি’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। অভিনেতা ‘রকি’ (২০০৮), ‘গুগলি’ (২০১৩) এবং ‘মি. এবং মিসেস রামচারী’র (২০১৪) মতো সিনেমায় অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা লাভ করেন। ব্যবসাসফল ‘কেজিএফ’ সিরিজে রকি ভাইয়ের চরিত্রে অভিনয় তাঁকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়।

প্রথমবারের মতো আলভী আহমেদের নির্দেশনায় সিনেমায় অভিনয় করলেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘জীবন অপেরা’। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির শুটিং। মিম জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ হয়েছে, পোস্ট প্রডাকশন, সিনেমা মুক্তির পরিকল্পনাসহ বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানাবেন নির্মাতা আলভী আহমেদ।
২৫ মিনিট আগে
নতুন দুই গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সুজানা রূপা। গান দুটির শিরোনাম ‘রূপকন্যা’ ও ‘তোর কথা যে ভুলতে পারব না’। রূপকন্যা গানটি লিখেছেন ও সুর করেছেন রুস্তম মল্লিক। তোর কথা যে ভুলতে পারব না গানটি লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস, সুর ও সংগীত আয়োজন করেছেন আশরাফ বাবু। এরই মধ্যে শেষ হয়েছে রূপকন্যা গানের ভিডিওর কাজ
১ ঘণ্টা আগে
ওটিটির দাপটে যখন পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়ার প্রবণতায় কিছুটা ভাটা পড়েছিল, ২০২৬ সালে এসে সেই চিত্র পুরোপুরি বদলে দিয়েছে হলিউড। শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের ফের প্রেক্ষাগৃহমুখী করতে সিকুয়েল, লাইভ-অ্যাকশন, জনপ্রিয় ভিডিও গেমের রিমেক এবং পরিচিত ফ্র্যাঞ্চাইজির ওপর বাজি ধরেছে হলিউডের স্টুডিওগুলো।
২ ঘণ্টা আগে
প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১ দিন আগে