
'সফলভাবে' দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও নির্বাচনে আওয়ামী লীগ আবারও জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন। পাশাপাশি, রূপকল্প-২০৪১ ও সোনার বাংলা বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে চীন। আজ সোমবার সকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানান। চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়েও আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি সফলভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও নির্বাচনে আওয়ামী লীগ আবারও জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের পক্ষ থেকে অভিনন্দন জানান।
চীনা রাষ্ট্রদূত দেশটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, পারস্পরিক আস্থা বাড়াতে ও বাস্তব সহযোগিতাকে আরও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চীনা নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চীনের রাষ্ট্রদূত জানান, চীন ও বাংলাদেশ উভয় দেশই উন্নয়ন ও পুনরুজ্জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপে আছে এবং বাংলাদেশের আধুনিকায়নের পথে চীন সব সময়ই সবচেয়ে বিশ্বাসযোগ্য ও নির্ভরশীল বন্ধু হিসেবে পাশে থাকবে। তিনি আরও জানান, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চীন ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও উইন-উইন সহযোগিতার এক নতুন মডেল স্থাপন করেছে।
ইয়াও ওয়েন আরও বলেন, চীন সব সময়ই জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশকে সমর্থন করবে এবং বিদেশি হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করবে। চীন বাংলাদেশকে ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করবে। এ ছাড়া ‘রূপকল্প-২০৪১’ ও ‘সোনার বাংলার’ স্বপ্ন দ্রুত বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতেও প্রতিশ্রুতিবদ্ধ চীন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ভবনে বিশ্ব দৃষ্টি দিবস ও নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত চালকদের চক্ষু পরীক্ষা ও বিনা মূল্যে চশমা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২৯ মিনিট আগে
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে। চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘আজ বোয়িংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে।
৩ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার পরিবহনমালিকদের সঙ্গে আলোচনা করে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা হারে বাড়িয়েছে। এ নিয়ে গতকাল বুধবার সরকারি ঘোষণাও (প্রজ্ঞাপন) জারি হয়েছে। কিন্তু গত রাত পর্যন্ত রুটভিত্তিক নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
১০ ঘণ্টা আগে
নিউইয়র্কে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। তিনি মিয়ানমারে সহিংসতা বন্ধ, পর্যাপ্ত মানবিক সহায়তা, জবাবদিহি ও আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক পদক্ষেপের.....
১২ ঘণ্টা আগে