
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চালকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত কার্যক্রমের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ভবনে বিশ্ব দৃষ্টি দিবস ও নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত চালকদের চক্ষু পরীক্ষা ও বিনা মূল্যে চশমা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকের কর্মসূচি সেই সমন্বিত উদ্যোগেরই একটি অংশ।
তিনি বলেন, আজকের উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে বাস্তবায়ন করা সম্ভব হবে। দেশের বিভিন্ন অঞ্চলের গাড়িচালকদের পর্যায়ক্রমে এ ধরনের চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
হাবিবুর রশিদ বলেন, সরকারের লক্ষ্য দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা রয়েছে এবং সেই দায়বদ্ধতা থেকেই সরকার কাজ করছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে এবং যার যতটুকু সক্ষমতা রয়েছে, তা পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারলে দেশের অগ্রযাত্রা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, সক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও বিদ্যমান সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে সব বাধা অতিক্রম করে ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে যাত্রী, চালক ও সংশ্লিষ্ট সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার উদ্যোগও বাস্তবায়ন করা হবে।
তিনি এ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে সড়ক নিরাপত্তায় কাজ করার আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি প্রেসিডেন্টের নিউইয়র্ক সফরের প্রথম দিনে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১৮ মিনিট আগে
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে। চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘আজ বোয়িংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে।
৩ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার পরিবহনমালিকদের সঙ্গে আলোচনা করে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা হারে বাড়িয়েছে। এ নিয়ে গতকাল বুধবার সরকারি ঘোষণাও (প্রজ্ঞাপন) জারি হয়েছে। কিন্তু গত রাত পর্যন্ত রুটভিত্তিক নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
১০ ঘণ্টা আগে
নিউইয়র্কে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। তিনি মিয়ানমারে সহিংসতা বন্ধ, পর্যাপ্ত মানবিক সহায়তা, জবাবদিহি ও আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক পদক্ষেপের.....
১৩ ঘণ্টা আগে