২০২১-২২ মৌসুমে চার শিরোপা জয়ের খুব সামনে ছিল লিভারপুল। তবে ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট কম থাকায় প্রিমিয়ার লিগ জেতা হয়নি তাদের। আর রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। তবে ঘরোয়া দুই টুর্নামেন্ট—লিগ কাপ ও এফএ কাপ জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেয় অলরেডরা। এই দুই ফাইনালেই তারা জিতেছিল চেলসির বিপক্ষে।
এ মৌসুমেও ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের সামনে চার শিরোপা জয়ের সুযোগ আছে। চলতি প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দুই থাকা অ্যাস্টন ভিলার চেয়ে এগিয়ে ৩ পয়েন্ট। ইউরোপা লিগে খেলবে শেষ ষোলোয়। ১০ জানুয়ারি লিগ কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফুলহাম। তার আগে আজ রাতে আর্সেনালের মাঠ এমিরেটসে এফএ কাপের তৃতীয় রাউন্ড খেলতে নামবে লিভারপুল।
গানারদের বিপক্ষে ‘হাইভোল্টেজ’ ম্যাচটির আগে ক্লপ জানালেন, এবারও তাদের চোখ চার টুর্নামেন্টের শিরোপার দিকে। ২০২১-২১ মৌসুমের স্মৃতি টেনে এনে অ্যানফিল্ডের কোচ বলেছেন, ‘তিনটা ফাইনাল ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগ—এই চার প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে যখন ছিলাম, তখন সূচিটা বেশ ঠাসা ছিল। কিন্তু তা দারুণ মজারও ছিল।’
ব্যস্ত সূচির পরও এমন রোমাঞ্চকর লড়াই নিয়ে ক্লপ আরও বলেছেন, ‘ওয়েম্বলিতে খেলা মানে সেরা অভিজ্ঞতা। কোনো কিছুর বিনিময়ে সেটা বদলাতে চাই না। পরের বছর সমস্যায় পড়তে পারি—এমন ভাবনা নিয়ে টুর্নামেন্ট খেলা যায় না। এটা সমস্যা বটে, তবে সমাধানও আমাদের বের করতে হবে।’

নেইমারের প্রত্যাবর্তনের রাতে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ম্যাচসেরার পুরস্কার জেতার পাশাপাশি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকা ফরোয়ার্ডের প্রত্যাবর্তন নিয়েও। নেইমারের মতো তারকা ফুটবলারের ফেরাটা ব্রাজিলের জন্য অত্যন্ত গ
৩৫ মিনিট আগে
নকআউট পর্ব শুরুর আগেই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে এক কীর্তির অংশ হয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গ্রুপ পর্ব শেষ করেছেন চার গোল নিয়ে। এর মাধ্যমে তিনি ছুঁয়েছেন রোনালদো, নেইমার ও জর্জিনহোর গড়া একটি বিরল রেকর্ড।
২ ঘণ্টা আগে
নকআউট পর্বের প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তিত নন ভিনিসিয়ুস, ‘প্রতিপক্ষ বেছে নেওয়ার সুযোগ আমাদের নেই। যে দলই সামনে আসুক না কেন, আমাদের প্রস্তুত থাকতে হবে।’
২ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ে 'সি' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল ব্রাজিল। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল তারা। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে মরক্কো। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বে সুবিধাজনক অবস্থানে থেকেই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে