
চ্যাটজিপিটির নির্মাতা ও ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বলেছেন, গাজায় চলমান সহিংসতা নিয়ে প্রযুক্তি খাতের মুসলিম এবং আরব সম্প্রদায়ের মানুষেরা মুখ খুলতে অস্বস্তি বোধ করেন। সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের মুসলিম সহকর্মীদের সঙ্গে কথা বলে তিনি এমনটা অনুভব করেছেন।
সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে স্যাম অল্টম্যান বলেন, ‘প্রযুক্তি খাতের মুসলিম এবং আরব (বিশেষ করে ফিলিস্তিনি) সহকর্মীদের মধ্যে যাদের সঙ্গে আমি কথা বলেছি তারা তাদের সাম্প্রতিক অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে অস্বস্তি বোধ করেন। তারা ভয় পান যে, হয়তো তাদের ওপর প্রতিশোধ নেওয়া হবে এবং তাদের ক্যারিয়ারের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে।’
স্যাম অল্টম্যানের মতে, মুসলিম ও আরব সহকর্মীদের প্রতি প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর ‘সহানুভূতিশীল’ আচরণ করা উচিত। অল্টম্যানের এই পোস্টের পর তাকে পাল্টা প্রশ্ন করে এক্স প্ল্যাটফর্মের এক ব্যবহারকারী জানতে চান, ইহুদি সম্প্রদায়ের সাম্প্রতিক অভিজ্ঞতা সম্পর্কে তিনি কেমন বোধ করেন।
জবাবে অল্টম্যান বলেন, ‘আমি একজন ইহুদি। আমি বিশ্বাস করি, ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষ বর্তমান বিশ্বের এক গুরুত্বপূর্ণ সমস্যা। আমি দেখতে পাচ্ছি যে, কর্মক্ষেত্রের অনেকেই এই ব্যাপারে আমার পাশে আছে। আমি গভীরভাবে এই অনুভূতির প্রশংসা করি। কিন্তু মুসলিমদের জন্য এ ধরনের সমর্থন দেখতে পাচ্ছি না।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর গাজায় নির্বিচার গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং অন্যত্র ইহুদি-বিদ্বেষ এবং ইসলামভীতি তীব্রভাবে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা। গাজায় ইসরায়েলের চলমান গণহত্যায় এ পর্যন্ত ২২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন—যা ফিলিস্তিনের জনসংখ্যার প্রায় ১ শতাংশ।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস গত মাসে বলেছিল যে, যুদ্ধ শুরু হওয়ার দুই মাসে যুক্তরাষ্ট্রে ইসলামভীতি এবং ফিলিস্তিনি ও আরবদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছিল ১৭২ শতাংশ।
অ্যান্টি-ডিফেমেশন লিগ গত ডিসেম্বরে বলেছিল, গত বছরের ৭ অক্টোবর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ইহুদি-বিদ্বেষী ঘটনা ৩৩৭ শতাংশ বেড়েছে।

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
৬ ঘণ্টা আগে
কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
২০ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
২১ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
১ দিন আগে