দেশে তীব্র ডলার-সংকট রয়েছে। খোলাবাজার পরিস্থিতিও টালমাটাল। মূলত সংকট শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে। বাধাগ্রস্ত হয় এলসি খোলায়। এখনো অনেক ব্যাংক এলসি খুলতে পারছে না, নিষ্পত্তিতেও ভোগান্তিতে পড়েছে তারা। ডলার-সংকটের নিরসনে টানা হয় আমদানিতে লাগাম। বাংলাদেশ ব্যাংকের নেওয়া এসব পদক্ষেপে মিলছে সুফল। আমদানি ব্যয় কমে আসার পাশাপাশি বাণিজ্য ঘাটতিও কমেছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বাণিজ্য ঘাটতি কমেছে প্রায় ৬০ শতাংশ। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) পণ্য আমদানি হয়েছে ২ হাজার ৫৭২ কোটি মার্কিন ডলারের। একই সময়ে দেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে ২ হাজার ৯৬ কোটি ডলারের। এতে বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে ৪৭৬ কোটি ডলারের। দেশীয় মুদ্রায় (প্রতি এক ডলার ১০৯ টাকা ধরে) এর পরিমাণ ৫১ হাজার ৮৮৪ কোটি টাকা। আর গত বছরের একই সময়ে (২০২২-২৩-এর জুলাই-নভেম্বর) বাণিজ্যে ঘাটতি ছিল ১ হাজার ১৮২ কোটি ডলার। অর্থাৎ সে হিসাবে বছরের ব্যবধানে বাণিজ্যে ঘাটতি কমেছে প্রায় ৬০ শতাংশ (৫৯ দশমিক ৭২ শতাংশ)।
চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হলো, নিয়মিত লেনদেনে দেশকে ঋণ করতে হচ্ছে না। তবে ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সে ক্ষেত্রে উন্নয়নশীল দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে চলতি হিসাবে কোনো ঘাটতি তৈরি হয়নি। সূচকটি উল্টো ইতিবাচক ধারায় এসেছে। এ সময়ে উদ্বৃত্ত ছিল ৫৮ কোটি টাকা; যা আগের ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ঘাটতিতে ছিল। সে ক্ষেত্রে বলা যায়, বছরের শুরুতে চলতি হিসাবে এখন ইতিবাচক ধারা রয়েছে। গত অর্থবছরের একই সময়ে (জুলাই-নভেম্বর) ঘাটতি ছিল ৫৬৭ কোটি ডলার।
চলতি অর্থবছরের পাঁচ সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ৮৮১ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে প্রবাসী বাংলাদেশিরা ৮৭৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। তথ্য বলছে, গত বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স বেড়েছে শূন্য দশমিক ১৭ শতাংশ।

নতুন অর্থবছরের শুরুতেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে এডিপির মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ১০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি।
৪ ঘণ্টা আগে
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্যাপন করেছে। গত শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজনে সারা দেশ থেকে আসা বিজের প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। ভোরে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু...
৯ ঘণ্টা আগে
২৪ আগস্ট সোমবার জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
১০ ঘণ্টা আগে
সাংবাদিক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য এবং সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমজেএফ। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি...
১০ ঘণ্টা আগে