
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন ও বাংলা বিভাগের বিতর্কিত শিক্ষক নিয়োগের চলমান কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গৃহীত ব্যবস্থা জরুরি ভিত্তিতে লিখিতভাবে জানাতে বলেছে সংস্থাটি। আজ বুধবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে এ দুই বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সংবিধি-৯ মানা হয়নি বলে জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাস-৯ Statute-9 (সংবিধি-৯) যথাযথভাবে প্রতিপালন না করে বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং আইন বিভাগে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হয়েছে মর্মে কমিশনের কাছে প্রতীয়মান হয়। বিশ্ববিদ্যালয়ের Statute-9 যথাযথভাবে প্রতিপালন না করে শিক্ষক নিয়োগের কার্যক্রম (বাংলা এবং আইন বিভাগসহ) যেসব বিভাগে শুরু করা হয়েছে, সেসব বিভাগে শিক্ষক নিয়োগের চলমান কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করা হলো।
একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয় গৃহীত ব্যবস্থা জরুরি ভিত্তিতে কমিশনকে লিখিতভাবে অবহিত করার অনুরোধ করা হলো।
বিশ্ববিদ্যালয়ের সংবিধি-৯ অনুযায়ী কোনো বিভাগে শিক্ষক নিয়োগ দিতে হলে প্রথমে বিভাগের পরিকল্পনা কমিটির সভায় তা অনুমোদন করতে হয়। সভায় অনুমোদিত হলে তা রেজিস্ট্রারের কাছে পাঠাবেন বিভাগের সভাপতি। পরবর্তীকালে রেজিস্ট্রার বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে উপাচার্যের সম্মতি নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। পরে রেজিস্টার কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা আবেদনপত্র সংগ্রহ করে বিভাগের পরিকল্পনা কমিটিতে যাচাই-বাছাইয়ের জন্য প্রেরণ করবে। পরিকল্পনা কমিটি যাচাই-বাছাই করে যোগ্যদের তালিকা সংশ্লিষ্ট শাখায় পাঠানোর পর তাঁদের নামে প্রবেশপত্র ইস্যু করার নিয়ম।
তবে আইন ও বাংলা বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসবের কিছুই মানা হয়নি। উল্টা বারবার পরিকল্পনা কমিটির আপত্তি সত্ত্বেও আইন বিভাগে দুই ও বাংলা বিভাগে সাতজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। বিষয়টিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ লঙ্ঘন উল্লেখ করে বিজ্ঞপ্তি বাতিল করতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দেয় বাংলা বিভাগের সভাপতি। একইভাবে রেজিস্ট্রারকে চিঠি দিয়েছিলেন আইন বিভাগের তৎকালীন সভাপতি।
পরে বিভাগীয় পরিকল্পনা কমিটির আপত্তি সত্ত্বেও গত ১৭ ডিসেম্বর আইন বিভাগ ও ১৮ ডিসেম্বর বাংলা বিভাগের শিক্ষক নিয়োগের বোর্ড আহ্বান করে কর্তৃপক্ষ। পরবর্তীকালে ১৭ ডিসেম্বর নিয়োগ বোর্ড অনুষ্ঠিত শুরু হওয়ার আগে বোর্ড স্থগিত করতে উপাচার্যকে চিঠি দিতে উপাচার্যের কার্যালয়ে যান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় উপাচার্য শিক্ষক সমিতির দাবি না মানলে একপর্যায়ে উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেয় শিক্ষক সমিতি। পরবর্তীকালে শিক্ষক সমিতির বাধার মুখে নিয়োগ প্রার্থীদের উপাচার্যের বাসভবন নিয়ে গিয়ে নিয়োগ পরীক্ষা নেয় কর্তৃপক্ষ। অন্যদিকে বিভাগের পরিকল্পনা কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করে বোর্ড আহ্বান করায় দুজন সদস্য বোর্ডে বসতে অস্বীকৃতি জানানোর কারণে স্থগিত হয়ে যায় বাংলা বিভাগের বিতর্কিত নিয়োগ বোর্ড।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ইউজিসি চিঠি পেয়েছি। বিষয়টি অফিশিয়ালভাবে দেখা হচ্ছে।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৩ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩৫ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪০ মিনিট আগে