দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বাকি মাত্র পাঁচ দিন। অথচ আদালতের দরজায় ঘুরে ঘুরেই সময় পার হচ্ছে বরিশাল-৫ (সদর উপজেলা) আসনের আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে। একই অবস্থা বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদের। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে এই দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুই প্রার্থীর প্রার্থিতা টিকে গেলে বরিশাল-৪ এবং বরিশাল-৫ আসনে ভোটের লড়াই বেশ জমে উঠবে। জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে গত ৪ ডিসেম্বর বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। যদিও ওই দিন প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জাহিদ ফারুকের আইনজীবী আপত্তি তোলেন। একই দিন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মীর প্রার্থিতা অস্ট্রেলিয়ায় দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হয়ে যায়।
এদিকে গত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল হয়ে যায়। আমেরিকায় দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল করা হয়। একই দিন শুনানিতে ড. শাম্মীও মনোনয়ন ফিরে পাননি।
কমিশনের এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে গত ১৮ ডিসেম্বর ফের প্রার্থিতা ফিরে পান সাদিক। কিন্তু পরদিনই ১৯ ডিসেম্বর এই আদেশের বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহিদ ফারুক চেম্বার জজ আদালতে চ্যালেঞ্জ করলে ফের আটকে যায় সাদিকের প্রার্থিতা। আদালত সাদিকের প্রার্থিতা ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন। এরই ধারাবাহিকতায় সাদিক এবং শাম্মী একই চেম্বার আদালতে রিভিউ আবেদন করলে আদালত তা পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫