বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। পাত্র দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের গোয়া শহরে তাঁরা বিয়ে করছেন। বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে অল্পসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন।
২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান প্রেমিক জ্যাকি ভগনানি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দুজনকে।
রাকুল প্রীতকে সবশেষ ‘থ্যাংক গড’ সিনেমায় দেখা গেছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়্যাল ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় পাওয়া যাবে। এতে কমল হাসানের বিপরীতে অভিনয় করেছেন প্রীত।
শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও তুমুল জনপ্রিয় রাকুল প্রীত। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতের সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। বলিউডেও বেশ সফল তিনি।

অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ পেলেন অভিনেত্রী রানী মুখার্জি। সিনেমায় সাবলীল অভিনয়, চলচ্চিত্রকে সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে ব্যবহার করা ও মানবিক বিভিন্ন উদ্যোগে পাশে থাকার জন্য এই সম্মাননা দেওয়া হয় তাঁকে।
৪ ঘণ্টা আগে
২০২৭ সালের ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ থেকে বেঁচে ফেরা মানুষের অভিজ্ঞতানির্ভর একটি তথ্যচিত্রকে বেছে নিয়েছে সুইজারল্যান্ড।
৮ ঘণ্টা আগে
‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ এখনো দাপট দেখাচ্ছে সিনেপ্লেক্সে। স্পাইডার-ম্যান নিয়ে এ উন্মাদনার মধ্যে এ সপ্তাহেও দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন হলিউড সিনেমা। আজ থেকে সিনেপ্লেক্সে দেখা যাবে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’।
১৩ ঘণ্টা আগে
টালিউড অভিনেতা জিৎকে নিয়ে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। ২০২৪ সালে জিতের জন্মদিনে এই সিনেমার খবরে সিলমোহর দেন ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে। ঘোষণার দুই বছর হতে চললেও মিলছিল না কোনো আপডেট। মাঝে নির্মাতা রাফী জানিয়েছিলেন, বড় আয়োজনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা...
১৫ ঘণ্টা আগে