জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ এরই মধ্যে দীর্ঘদিনের বান্ধবী ব্রুকি সানসোনের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। এখন নতুন জীবনের অপেক্ষায় তিনি। এক টুইট (এক্স) বার্তায় তিনি লিখেছেন, ‘বিয়ে নিয়ে আমি খুব রোমাঞ্চিত’। তবে তাঁরা কবে বিয়ে করছেন, তা জানাননি এই গায়ক।
গত সেপ্টেম্বরে বান্ধবী ব্রুকিকে বিয়ের প্রস্তাব দিতে নিউইয়র্কে উড়ে যান চার্লি পুথ। বান্ধবী থেকে হ্যাঁ সূচক উত্তর পেয়ে ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দিয়ে চার্লি পুথ লিখেছিলেন, ‘আমি আজ সবচেয়ে সুখী এবং আমার জীবন সবচেয়ে বিকশিত—এ সবকিছুর পেছনে তোমারই অবদান, ব্রুকি।’
ইনস্টাগ্রামে পোস্ট করা সেলফিতে পুথ ও ব্রুকিকে সাদা ওয়াইনের গ্লাস ধরে থাকতে দেখা যায়। আর ব্রুকির বাম হাতে বাগদানের আংটি দেখা গেছে।
চার্লি পুথ ও বান্ধবী ব্রুকি—দুজনেই নিউ জার্সির বাসিন্দা। ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে চার্লি পুথের ৩১তম জন্মদিনে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন তাঁরা। চার্লি পুথ তখন জানিয়েছিলেন, ‘সে এমন একজন যার সঙ্গে আমি বড় হয়েছি, দীর্ঘ সময়ের জন্য জীবনে পরিচিত এমন কাউকে পাওয়া সুন্দর। ভবিষ্যতে কঠিন সময় এলেও, সে আমার পাশে থাকবে।’
গত বছরের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে ক্লাইভ ডেভিসের প্রি-গ্র্যামি গালার রেড কার্পেটে পুথ ও ব্রুকি জনসমক্ষে প্রথমবার দেখা দেন। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে পুথের পরিবারের সদস্যদের সঙ্গে নিউইয়র্ক সিটিতে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘সি ইউ অ্যাগেইন’ গানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান চার্লি পুথ। এতে তাঁর সহশিল্পী ছিলেন মার্কিন র্যাপার উইজ খলিফা। মুক্তির পর বিলবোর্ড টপ চার্টে টানা ১২ সপ্তাহ শীর্ষ স্থান ধরে রেখেছিল গানটি। গ্র্যামিতেও পেয়েছিল মনোনয়ন।
এ ছাড়া ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান কল অ্যাওয়ে’ এবং ‘উই ডোন্ট টক অ্যানিমোর’ ছিল বিলবোর্ড হট ১০০ এর তালিকায় যথাক্রমে ১২ ও ৯ নম্বর স্থানে। এই দুটি গানও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

নদীতে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বানিয়েছেন ‘মাস্তুল’। জাহাজে কর্মরত কর্মচারীদের যাপিত জীবন, তাঁদের আনন্দ-বেদনা ও নদী কিংবা সাগরে ভাসমান বিচ্ছিন্ন বাস্তবতাই এই সিনেমার মূল প্রেক্ষাপট। সিনেমার প্রচারে ব্যবহারের জন্য গল্পের সঙ্গে মিল রেখে গান খুঁজছিলেন নির্মাতা।
১০ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার তারজানায় নিজ বাসভবনে খুন হয়েছেন হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
১১ ঘণ্টা আগে
ওটিটিতে বেশ অনিয়মিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সর্বশেষ তাঁকে পাওয়া গেছে ২০২৪ সালে, ‘গোলাম মামুন’ নামের ওয়েব সিরিজে। দুই বছর পর আবার ওটিটিতে ফিরছেন অপূর্ব। অভিনয় করেছেন ‘হেডলাইন’ নামের সিরিজে। এটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম। ২৫ জুন হইচইয়ে মুক্তি পাবে এই সিরিজ।
১২ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল—আবারও মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের পাশাপাশি কলকাতার সংবাদমাধ্যমেও প্রকাশ হয়েছে এমন খবর। তবে চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভেঙে মা হওয়ার খবর নিশ্চিত করলেন বুবলী। জানালেন, কন্যাসন্তানের মা হয়েছেন তিনি।
১ দিন আগে