সিলেট থেকে সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট চালু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মদিনার উদ্দেশে ছেড়ে যায় বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি। বিমানের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ বাদশাহ ফাহাদ জানান, প্রথম ফ্লাইটে সিলেটের ১৭৫ জনসহ মোট ২৬৮ জন যাত্রী ছিলেন, যাঁদের অধিকাংশই ওমরাহ পালন করতে গেছেন।
ওমরাহযাত্রীদের সুবিধা বিবেচনায় প্রতি সপ্তাহে বুধবার সিলেট থেকে মদিনায় এবং বৃহস্পতিবার মদিনা থেকে সিলেটে সরাসরি বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লি অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে গতকাল (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
৩৫ মিনিট আগে
ভারতে কিউআর কোড স্ক্যান করে কয়েক মুহূর্তে টাকা পাঠানো এখন প্রায় সবার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। কোনো পয়েন্ট অব সেল (পস) যন্ত্র বা নগদ টাকার ঝামেলা নেই, আর সবচেয়ে বড় কথা—গ্রাহক বা বিক্রেতা কারও জন্যই কোনো দৃশ্যমান সার্ভিস চার্জ ছিল না।
২ ঘণ্টা আগে
এক দশক আগেও যে অর্থনীতির বড় অংশের হিসাব করা হতো কারখানা, দোকান, কৃষি ও প্রচলিত সেবার মাধ্যমে, এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। স্মার্টফোনের মাধ্যমে পণ্য বিক্রি, অ্যাপভিত্তিক যাতায়াত, মোবাইল ফোনে আর্থিক লেনদেন, অনলাইনে কাজ করে আয় কিংবা ফুটপাতে ছোট ব্যবসা—সবই এখন মানুষের আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ
১১ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সময়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে