
করোনার সময়ে ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়ে এখনো দ্বারে দ্বারে ঘুরছেন শত শত ব্যাংকার। উপায় না পেয়ে হাইকোর্টে রিট করেছিলেন তাঁরা। সম্প্রতি ব্যাংকারদের পক্ষে রুল জারি করে রিটকারীদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদালতের রিটের নির্দেশ পাওয়ার পরে গতকাল মঙ্গলবার চাকরি ফিরে পেতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছেন জোরপূর্বক চাকরিচ্যুত ব্যাংকাররা।
গভর্নরের কাছে পাঠানো চিঠি অনুযায়ী, করোনা মহামারিকালে চাকরি থেকে পদত্যাগে বাধ্য এবং ছাঁটাই করা বহুসংখ্যক ব্যাংক কর্মকর্তা চাকরিতে পুনর্বহাল চেয়ে নিজ ব্যাংকের এমডি ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসহ গভর্নর বরাবর আবেদন দাখিলের পাশাপাশি অবৈধভাবে চাকরিচ্যুতি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মার্কেন্টাইল ব্যাংক থেকে চাকরিচ্যুত মাহবুবুর রহমান বলেন, ‘অনিয়মের জন্য বর্তমানে ব্যাংক খাত প্রতিদিনই গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। এর প্রধান কারণ, ব্যাংকারদের চাকরির নিশ্চয়তা না থাকা। অনিয়মকারীরা ব্যাংকারদের চাকরিচ্যুতির হুমকি দিয়ে বিভিন্ন অপকর্ম করিয়ে নিচ্ছে।’
উল্লেখ্য, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৯ আগস্ট পর্যন্ত বেসরকারি ৬ ব্যাংকের ৩ হাজার ৩১৩ কর্মকর্তা-কর্মচারী চাকরি ছেড়েছেন। এর মধ্যে ‘স্বেচ্ছায়’ পদত্যাগ করেছেন ৩ হাজার ৭০ জন। ১২ কর্মকর্তাকে ছাঁটাই, ২০১ কর্মকর্তাকে অপসারণ এবং ৩০ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১৯ মিনিট আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির কাটিয়ে ওঠা পুরোনো সমস্যাগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। দীর্ঘায়িত ও অনিশ্চিত এই যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি, শিল্পের কাঁচামাল ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। পণ্য পরিবহনের গতিপথেও তৈরি হয়েছে বাড়তি ঝুঁকি। ফলে সমুদ্রপথে জাহাজীকরণ ব্যয় বেড়েছে...
১৮ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গয়নার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
১ দিন আগে