বাংলাদেশ মাতাতে আসছেন ‘সি ইউ অ্যাগেইন’খ্যাত জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। আগামী বছরের শুরুতে ঢাকায় তাঁর কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছে। গতকাল সোমবার তাঁকে নিয়ে কনসার্ট আয়োজনের ঘোষণা দেয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিলভার লাইন ইভেন্টস।
প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস প্রোভাইডার বৃষ্টি সূত্রধর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নতুন বছরে জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথকে প্রথমবারের মতো বাংলাদেশে আনার পরিকল্পনা করেছি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তিনি বাংলাদেশের শ্রোতাদের সামনে গাইবেন।’
তিনি আরও বলেন, ‘এই আয়োজনে বাংলাদেশ থেকে জেফারের থাকার সম্ভাবনা রয়েছে। আর আয়োজনটির সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে আর্মি স্টেডিয়াম অথবা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।’
কবে থেকে টিকিট পাওয়া যাবে, এমন প্রশ্নে বৃষ্টি সূত্রধর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিগগির ভেন্যু চূড়ান্ত করে টিকিটের ঘোষণা দেব। আসলে আন্তর্জাতিক পারফরমারের ক্ষেত্রে নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই সব চূড়ান্ত করেই ঘোষণা দেওয়া হবে।’
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘সি ইউ অ্যাগেইন’ গানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান চার্লি পুথ। এতে তাঁর সহশিল্পী ছিলেন মার্কিন র্যাপার উইজ খলিফা। মুক্তির পর বিলবোর্ড টপ চার্টে টানা ১২ সপ্তাহ শীর্ষ স্থান ধরে রেখেছিল গানটি। এবং গ্র্যামিতেও পেয়েছিল মনোনয়ন।
এ ছাড়া ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান কল অ্যাওয়ে’ এবং ‘উই ডোন্ট টক অ্যানিমোর’ ছিল বিলবোর্ড হট ১০০ এর তালিকায় যথাক্রমে ১২ ও ৯ নম্বর স্থানে। এই দুটি গানও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
৪১ মিনিট আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৬ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৫ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৫ ঘণ্টা আগে