গুগলের সকল সার্ভিস যেগুলোতে লগইন করার দরকার হয়, সেগুলো ব্যবহারের জন্য গুগল অ্যাকাউন্ট লাগে। ইউটিউব ব্যবহারের সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জনে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আবশ্যক। গুগল অ্যাকাউন্টে লগ ইন করা ছাড়া ইউটিউবে কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করা যায় না, কোনো ভিডিওতে কমেন্ট করা যায়না। আর ইউটিউব চ্যানেল খুলতে তো গুগল অ্যাকাউন্ট লাগবেই। তাই গুগল অ্যাকাউন্ট খোলাটা কত জরুরি তা বোঝাই যাচ্ছে।
কম্পিউটারে গুগল অ্যাকাউন্ট খোলার নিয়ম–
১. যেকোনো ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্টের সাইন আপ পেজে প্রবেশ করুন
২. গুগল অ্যাকাউন্টের জন্য ব্যবহার করতে আপনার নাম প্রদান করুন
৩. গুগল অ্যাকাউন্টের জন্য একটি ইউজারনেম দিন
৪. গুগল অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড প্রদান করুন
৫. স্ক্রিনে দেখানো সকল তথ্য সঠিকভাবে প্রদানের পর Next চাপুন
৬. এরপর আপনার ফোন নাম্বার প্রদান করুন
৭. রিকভারি মেইল প্রদান করুন
৮. জন্মতারিখ ও লিঙ্গ সিলেক্ট করুন
৯. এরপর প্রদত্ত ফোন নাম্বারে পাওয়া ভেরিফিকেশন কোডটি প্রদান করুন
মোবাইলে গুগল অ্যাকাউন্ট খোলার নিয়ম–
মোবাইল ব্রাউজারে গুগল অ্যাকাউন্ট খোলার উপায় প্রথমে দেয়া হলো। আপনার হাতের স্মার্টফোনটিতে খুব সহজেই গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও অ্যান্ড্রোয়েড বা আইফোনে গুগল অ্যাকাউন্ট খোলার পেজ ভিজিট করে উপড়ে উল্লিখিত নিয়মে যেকোনো ব্রাউজার ব্যবহার করে গুগল অ্যাকাউন্ট খোলা যাবে।
তবে মোবাইলে ব্রাউজার ছাড়া গুগল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি একটু ভিন্ন। চলুন এবার জানি অ্যান্ড্রোয়েড মোবাইলে কিভাবে ব্রাউজার ছাড়া গুগল অ্যাকাউন্ট খুলতে হয়।
১. Settings এ প্রবেশ করুন
২. স্ক্রল করে Accounts সিলেক্ট করুন
৩. Add Account সিলেক্ট করুন
৪. Google সিলেক্ট করুন
৫. ফোনের পিন বা প্যাটার্ন থাকলে, সেটি প্রদান করুন
৬. এরপর Create Account সিলেক্ট করুন
৭. ব্যক্তিগত কাজে গুগল একাউন্ট খুলতে For Myself সিলেক্ট করুন ও ব্যবসার কাজে গুগল অ্যাকাউন্ট খুললে To manage my business সিলেক্ট করুন
৮. আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখুন ও Next চাপুন
৯. এরপর আপনার জন্মতারিখ ও জেন্ডার দিয়ে Next চাপুন
১০. Username ফিল্ডে গুগল অ্যাকাউন্টের জন্য একটি ইউনিক ইউজারনেম দিন
১১. এরপর আপনার গুগল অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড দিয়ে Next চাপুন
১২. গুগল অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য একটি ফোন নাম্বার দিয়ে Next চাপুন
১৩. মোবাইল নাম্বারে আসা কোডটি প্রদান করুন
১৪. ভেরিফিকেশনের জন্য প্রদত্ত মোবাইলে নাম্বারটি গুগল অ্যাকাউন্টে অ্যাড করতে চাইলে Next ও অ্যাড না করতে চাইলে Skip চাপুন
১৫. Privacy & Terms পেজ দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করে I Agree চাপুন।
উপরোক্ত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
১ দিন আগে