লিওনেল মেসির সঙ্গে এক ক্লাবে লুইস সুয়ারেজের পুনর্মিলনীর কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অবশেষে সুয়ারেজ চলেই এলেন ইন্টার মায়ামিতে। পুরোনো সতীর্থের সঙ্গে এখানেও (মায়ামি) একের পর এক শিরোপাজয়ের আশার কথা শুনিয়েছেন সুয়ারেজ।
মেসির বার্সেলোনায় ক্যারিয়ার শুরু হয় ২০০৪ থেকে। অন্যদিকে সুয়ারেজ বার্সায় এসেছেন ২০১৪ সালে। ২০১৪-১৫ মৌসুম থেকে ২০১৯-২০ পর্যন্ত টানা ছয় মৌসুম বার্সেলোনায় দেখা গেছে মেসি-সুয়ারেজ জুটি। তাঁদের জুটিতেই বার্সা জিতেছে অসংখ্য ম্যাচ। বার্সেলোনার জার্সিতে তাঁরা জিতেছেন চারটি লা লিগা (২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৭-১৮, ২০১৮-১৯)। ২০১৪-১৫ মৌসুমের বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ী দলে ছিলেন দুই তারকা ফুটবলার। প্রায় ৯ বছর আগে জেতা এটাই বার্সার সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জয়। এমনকি তাঁরা বার্সেলোনার জার্সিতে ২০১৮-১৯ মৌসুমে লা লিগা জয়ের পর এই শিরোপা জিততে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে চার বছর। জাভি হার্নান্দেজ কোচ হওয়ার পর ২০২২-২৩ মৌসুমের লা লিগা জিতেছে বার্সেলোনা।
সময়ের পরিক্রমায় মেসি, সুয়ারেজ—দুজনেরই ক্লাব ফুটবলের ঠিকানা বদলেছে বারবার। ২০২১ সালে মেসি বার্সা ছেড়ে পাড়ি জমিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। পিএসজির পর এ বছর চলে গেছেন ইন্টার মায়ামিতে। অন্যদিকে সুয়ারেজ ২০২০ সালে বার্সা ছাড়ার পর খেলেছেন আতলেতিকো মাদ্রিদে। এরপর নেসিওনাল, গ্রেমিওতে খেলার পর তাঁর নতুন ঠিকানা মায়ামি। যে মায়ামিতে এসে মেসি এরই মধ্যে শিরোপা জিতেছেন। মেসি জাদুতে পাওয়া লিগস কাপটাই এখন পর্যন্ত মায়ামির প্রথম কোনো মেজর শিরোপা। যদিও ২০২৩ মেজর লিগ সকার (এমএলএস) আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি মায়ামি। মায়ামিতে এসে ভক্ত-সমর্থকদের সুয়ারেজ বলেন, ‘আমি এখানে এসেছি আরও শিরোপা জিততে, ইন্টার মায়ামির ভক্ত-সমর্থকদের যা অনেক বড় স্বপ্ন। শিরোপা জেতাই হচ্ছে লক্ষ্য। শিরোপাজয়ের চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি।’
নতুন বছর ইন্টার মায়ামির জন্য দারুণ কাটবে বলে আশার কথা শুনিয়েছেন সুয়ারেজ। উরুগুয়ের স্ট্রাইকার আরও বলেন, ‘আমি তাদের (ভক্ত-সমর্থক) বলব দলের ওপর ভরসা রাখতে। যেভাবে তারা বছরের পর বছর ভরসা রেখেছেন। আরও একটি দারুণ বছর আমরা পেতে যাচ্ছি। যে বছরে আমরা ভক্ত-সমর্থকদের অনেক আনন্দ দিতে পারব। স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা শেষ অব্দি লড়ে যাব।’
শুধু মেসি, সুয়ারেজই নন, ইন্টার মায়ামি যে এখন বার্সেলোনার সাবেক ফুটবলারদের মিলনমেলা। মেসি, সুয়ারেজের সঙ্গে আছেন সার্জিও বুসকেতস, জর্দি আলবা। সুয়ারেজকে ইন্টার মায়ামিতে স্বাগত জানিয়ে ক্লাবটি টুইট করেছে, ‘মায়ামির স্বপ্নে লুইস সুয়ারেজকে স্বাগত।’ এরপর বুসকেতস, আলবা, মেসি, সুয়ারেজ—চার খেলোয়াড়ের নামে জার্সি পরে বসা চার শিশুর ছবি পোস্ট করেছে ক্লাবটি।

ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে এভাবে বাজেভাবে হারের পর তোপের মুখে পড়েছে ক্রিকেটের অন্যতম পরাশক্তিরা। কামিন্সদের ধুঁয়ে দিচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা।
৪ মিনিট আগে
২০২২ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় আড়াই বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিলেকারত্নে। নতুন দায়িত্বে এসএলসির ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে সিনিয়র দলের ব্যাটারদের নিয়ে কাজ করবেন তিলকারত্নে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, দলের কেন্দ্রীয় প্রস্তুত
১ ঘণ্টা আগে
বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় হুলিয়ান আলভারেসের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সম্পর্ক তলানিতে ঠেকেছে। লা লিগার প্রথম ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক স্লোগান দেওয়ার পর এবার ক্লাবের অনুশীলনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ সমর্থকেরা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ জেতানো কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এই কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে চায় সংস্থাটি। মরক্কো ও পর্তুগালের সঙ্গে আগামী বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন।
৩ ঘণ্টা আগে