ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করা হলে তা আমাদের চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে— এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। যদিও গত ২০ ডিসেম্বর আরেক নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছিলেন, ‘ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করতে বাধা নেই, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে শুধু বলা যেতে পারে।’
আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান এসব কথা বলেন।
আনিছুর রহমান বলেন, ‘ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হলে, আর তা চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে। উৎসবমুখর ভোট থাকবে ইনশা আল্লাহ।’
ভোট প্রতিহতের বিষয়ে আনিছুর রহমান বলেন, ‘কেউ ভোটে নাও আসতে পারেন, ভোট দিতে নাও পারে। ভোট প্রতিহত করার অধিকার কারও নাই। কিন্তু অন্যকে প্রতিহত করলে আমরা এবার সংশোধনী এনেছি যে সাত বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ড করার জন্য। পুলিশ, ম্যাজিস্ট্রেট আমরা সকলকে বলেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। কোনো কার্পণ্য যাতে না হয়। কাজেই কোনো ব্যত্যয় হবে না।’
ব্যত্যয় হলে কী হবে—এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘দায়িত্ব অবহেলা হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই আমরা ছাড় দেব না। প্রার্থীতা বাতিল হবে, কোনো না কোনো জায়গায় কারও না কারও, এইটুকু আভাস আমি দিয়ে রাখলাম।’
স্বতন্ত্র প্রার্থীরা কেন মাঠে দাঁড়াতে পারছে না, ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছেন না— এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘আমরা পারছি না, এতে একমত হতে পারছি না। ইতিমধ্যে বিভিন্ন জেলা ঘুরে আসছি। আচরণবিধি বাস্তবায়ন হচ্ছে। আজকেও আমরা কিছু কঠোর সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করেছি। আরও কিছু তথ্য চেয়েছি। আগামীকালকে পেলে দেখবেন যে কিছু কঠোর সিদ্ধান্তে চলে যাব।’
আনিছুর রহমান বলেন, ‘একজন স্বতন্ত্র প্রার্থী সমর্থক মারা গিয়েছেন। আমরা কঠোর সিদ্ধান্তে চলে যাব। কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। বড়-ছোট সকলকে একইভাবে দেখছি। সে ক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নাই। আমরা চরম নিরপেক্ষতার জন্য কেউ রেহাই পাবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার দরকার করে যাব।’
পুলিশ কেন অবহেলা করছে—এমন প্রশ্নের জবাবে ইসি আনিছুর বলেন, ‘যেই ঘটনা শুনলাম এটা কিন্তু সকাল বেলা তিনি তার বাড়ি থেকে কোনো একটা জায়গায় যাচ্ছিলেন, পথিমধ্যে তাকে আক্রমণ করা হয়েছে। তারা উভয়েই একই বংশের, তাদের মধ্যে আত্মীয়তা রয়েছে। কিছুদিন আগেও তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সে কারণেই হয়েছে, নাকি নির্বাচনের কারণে হয়েছে এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। নির্বাচনের কারণে অনেকে ব্যক্তিগত শত্রুতার বিষয়টিও সামনে আনছে। আমরা নিরপেক্ষতার সঙ্গেই দেখব। এখানে যে কারও মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। এভাবে মৃত্যু, একটা মৃত্যুও আমরা চাই না। এ জন্য যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। একটু সময় দেন। বাকিটা আপনারা দেখবেন।’

শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষাক্রম যুগোপযোগী করা ও তার কার্যকর বাস্তবায়ন, স্তরভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং অনিয়ম-দুর্নীতি কমানোই নতুন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করছেন শিক্ষাবিদেরা। তাঁদের মতে, বিদ্যমান চিহ্নিত সংকটগুলো সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে শিক্ষায় গুণগত...
৩৩ মিনিট আগে
দেড় বছরের অস্বস্তিকর দূরত্বের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক আবার স্বাভাবিকতার পথে এগোচ্ছে—এমনই ইঙ্গিত মিলছে দুই দেশের কূটনৈতিক তৎপরতায়। স্থবিরতার এই সময়টিকে ‘জমে থাকা বরফ’-এর সঙ্গে তুলনা করছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, সম্পর্কের সেই বরফ আবার গলতে শুরু করেছে, তবে তা ধীরে এবং নিয়ন্ত্রিতভাবে।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বা এর দুই-এক দিন আগে বসবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৪ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সময়ের ছেলেমেয়েরা ইনকিলাব বলে। এটা অন্যদের ভাষা। যে জাতি নিজের ইতিহাস জানে না, সেই জাতি কখনো উন্নতি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
৪ ঘণ্টা আগে