পাঁচ বছর বিরতির পর নতুন সিনেমা বানাচ্ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গত আগস্টে ঘোষণা দিয়েছিলেন ‘ওমর’ সিনেমার। গতকাল এ নির্মাতা জানালেন, ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং ও ডাবিং। আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। প্রচারণা শুরু করবেন এ বছর থেকেই। বছরের শেষ দিন প্রকাশ করা হবে সিনেমার ফার্স্টলুক।
কুমিল্লা, সিলেট, সাভার ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে হয়েছে ওমর সিনেমার শুটিং। মোস্তফা কামাল রাজ বলেন, ‘গত সেপ্টেম্বরে টানা ২৫ দিন শুটিং করেছি। সিনেমার শুটিংয়ের আগে সিদ্ধান্ত হয়েছিল শুটিং স্পটে কোনো ছবি তোলা যাবে না। ইউনিটের সবাই এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করেছেন। শুটিংয়ের পর ডাবিংয়ের কাজ শেষ, এখন চলছে সম্পাদনার কাজ। ৩১ ডিসেম্বর সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’
মুক্তির পরিকল্পনা জানালেও সিনেমার গল্প নিয়ে এখনই কোনো কথা বলতে রাজি নন নির্মাতা। শুধু জানালেন, তাঁর নির্মিত আগের সিনেমাগুলো থেকে একেবারেই ভিন্ন এক গল্প নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। এর আগে ‘প্রজাপতি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ ও ‘যদি একদিন’ বানিয়েছিলেন রাজ।
ওমর সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শরীফুল রাজ। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান, রোজী সিদ্দিকী, এরফান মৃধা শিবলু প্রমুখ। তবে রাজের বিপরীতে কে থাকছেন, তা জানানো হয়নি। সিনেমাটি নির্মিত হচ্ছে খোরশেদ আলমের প্রযোজনায়, মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ ও স্যাভি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫