
বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের বিষয়ে জানেন না বলে জানিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। আজ বুধবার বিকেলে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানান।
এর আগে ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর ঘোষণা আসে বিএনপির পক্ষ থেকে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘এখনো বিএনপি অসহযোগ আন্দোলন দেয় নাই। এই তথ্য ঠিক না। এটা প্রস্তুতি নেওয়ার জন্য হয়তো বলা হয়েছে।’
পরে আবারও একই বিষয়ে জিজ্ঞাসা করা হলে অলি বলেন, ‘এ ব্যাপারে আমি অবগত নই। তারা (বিএনপি) দিতে পারে। তারা বড় রাজনৈতিক দল। আমার সঙ্গে যে যোগাযোগ হয়েছে, তাতে যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচি ঘোষণা করেছি।’
এ সময় নতুন কর্মসূচি ঘোষণা করেন অলি আহমদ। তিনি বলেন, ‘ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ পালিত হবে। এই কর্মসূচির পরে আবার আমরা সবার সঙ্গে পরামর্শ করে, জনগণের মতামত নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করব।’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে ১৩টি বামপন্থী দলের মোর্চা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। চুক্তি বাতিল না হলে ‘কঠোর’ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা। একই সঙ্গে রাজধানীর ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে শ
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত নিখাদ বন্ধু। আজ রোববার সকালে তুরস্ক সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
৪ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে এ সব দাবি
৬ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং বহু মানুষ আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে শোক প্রকাশ করেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
৮ ঘণ্টা আগে